ক্যারম বোর্ড নেই তাতে কী? মেঠোপথের ধারে তৈরি মাটির ক্যারম বোর্ডেই ধরা দিয়েছে তাদের আনন্দ। চর বাঙ্গাবাড়ী, হিমাইতপুর, পাবনা, ১৬ মার্চনিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে টিসিবির ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। হাতিরপুল এলাকা, ঢাকা, ১৬ মার্চ
বিজ্ঞাপন
পড়ন্ত বিকেলে নানা বয়সের নারী, পুরুষ ও শিশু আলু কুড়াতে জমিতে ভিড় করছে। খাসবাগ, রংপুর শহরতলি, ১৬ মার্চ
বিজ্ঞাপন
লালশাকের খেতে সার দিচ্ছেন কৃষক আবুল কালাম। দুর্গাপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৬ মার্চঅনূর্ধ্ব ১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় বল দখলের লড়াইয়ে সিরাজগঞ্জ জেলা ও কুষ্টিয়া জেলা দলের খেলোয়াড়েরা। কুষ্টিয়া কেএসএম ফুটবল মাঠ, ১৬ মার্চ। ছবি: তৌহিদী হাসানসাইকেল নিয়ে প্রায় শত ফুট দীর্ঘ রেলসেতু পার হচ্ছেন এক ব্যক্তি। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কলাবাড়িয়া এলাকা, কুষ্টিয়া, ১৬ মার্চমোটরবাইক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। কুষ্টিয়া স্টেডিয়াম মাঠ, ১৬ মার্চ চৈত্রের দুপুরে গরম থেকে রক্ষা পেতে শিশুরা সেচপাম্পের পানিতে গোসল করতে নেমেছে। বড়বাড়িয়া, সরিষাবাড়ী, জামালপুর, ১৬ মার্চধানখেতে খাবার খুঁজছে একদল শামুকখোল। আড়াল, কাপাসিয়া, গাজীপুর। ১৬ মার্চ ২০২২বকের মেলা। মেঘনা নদীর তীর। চর পাতিলা। কুকরি-মুকরি। চরফ্যাশন, ভোলা, ১৬ মার্চঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো ব্যস্ততম সড়কের মাঝখানে গরু, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নয়াপাড়া, ময়মনসিংহ, ১৬ মার্চরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে বর্ণিল সাজে। ১৬ মার্চতিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে গানে গানে মুখরিত আখড়াবাড়ি। ছেঁউড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া, ১৬ মার্চ
চৈত্রের শুরুতেই কাঠফাটা রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে হাঁপিয়ে ওঠা এক ব্যক্তি মাথায় পানি ঢেলে শীতল হওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে স্টেশন, সিলেট