একঝলক (১৭ এপ্রিল ২০২২)

মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় প্রত্নতাত্ত্বিক খননে বের হয়ে আসা প্রাচীন অবকাঠামোর দেয়াল । মহাস্থানগড়, শিবগঞ্জ, বগুড়া, ১৭ এপ্রিল
ছবি: সোয়েল রানা
বহুতল ভবন নির্মাণের জন্য সড়ক দখল করে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে সড়কটি সংকুচিত হয়েছে। যানবাহন চলাচল ব্যহত হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। নওয়াবাড়ী মোড়, বগুড়া, ১৭ এপ্রিল
গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ। সাতমাথা, বগুড়া, ১৭ এপ্রিল
সিলেট নগরের বিভিন্ন সড়কে দিনভর যানজট লেগেই থাকে। ঈদ সামনে রেখে যানবাহনের চাপ আরও বেড়েছে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সিটি পয়েন্ট, সিলেট, ১৭ এপ্রিল
পানি বাড়তে শুরু করায় হাওরে আধাপাকা ধান তোলার চেষ্টা করছেন কৃষকেরা। আধাকান্দি হাওর, সুনামগঞ্জ, ১৭ এপ্রিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার (বর্ধিত অংশ) হাওরে বাঁধ উপচে পানি ঢুকছে। তাহিরপুর, সুনামগঞ্জ, ১৭ এপ্রিল
শ্রীমঙ্গলের বাজারে আসতে শুরু করেছে স্থানীয় বাগানগুলোতে উৎপাদিত কাঁঠাল। প্রতিটি কাঁঠাল ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে। নতুন বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ এপ্রিল
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে ইস্টার সানডে। এ উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক খ্রিস্টধর্মাবলম্বী প্রার্থনায় অংশ নেন। শ্রীমঙ্গল, মৌলভীবাজার ১৭ এপ্রিল
নদীতে পানি বাড়তে শুরু করেছে। ছেঁড়া জাল সেলাই করে তা মাছ ধরার উপযোগী করছেন দুই জেলে। দিঘী মাঝিপাড়া গ্রাম, মানিকগঞ্জ, ১৭ এপ্রিল
মহাজন একটি লুঙ্গি তৈরিতে মাত্র ৩০ টাকা দেন। প্রতিদিন একটি মেশিনে গড়ে ১০ থেকে ১১টি লুঙ্গি তৈরি হয়। এতে সংসার চালানো কঠিন আমিনুল ইসলামের। বাটিকামারা, কুমারখালী, কুষ্টিয়া, ১৭ এপ্রিল