ফরিদপুর থেকে আসা ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাকের চালক অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। গোয়ালন্দ, ২০ এপ্রিলদিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে সড়ক সয়লাব। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২০ এপ্রিল
বিজ্ঞাপন
কখনো ভারী, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে বিভিন্ন কাজে ঘর থেকে বের হওয়া মানুষকে বিপাকে পড়তে হয়। কুমিল্লা, ২০ এপ্রিল
বিজ্ঞাপন
বৈশাখের ঝড়–বৃষ্টিতে বোরো ধানের বিস্তীর্ণ মাঠ নষ্ট হয়ে গেছে। আশেকপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২০ এপ্রিলঈদের কেনাকাটায় জমজমাট খুলনার বিপণিবিতানগুলো। শিববাড়ী মোড়, খুলনা, ২০ এপ্রিলআকাশ কালো হয়ে নেমেছে বৃষ্টি। যাত্রী না থাকায় ঘাটে নৌকা বেঁধে বসে আছেন মাঝিরা। কেন্দ্রীয় খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ২০ এপ্রিলখাবারের খোঁজে এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে একদল শামুকখোল। কুমিল্লা, ২০ এপ্রিলভালো মাটির অভাবে চাকার কাজ বন্ধ রেখে শুধু ছাঁচের আর হাতে তৈরি মাটির জিনিস তৈরি করতে হচ্ছে পাল পরিবারগুলোকে। গিলাতলা পালপাড়া, ফুলতলা উপজেলা, খুলনা, ২০ এপ্রিলগতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। গাউছিয়া এলাকা, নূর ম্যানশন, ঢাকা, ১৯ এপ্রিলঝড়ে রাস্তার পাশের গাছ ভেঙে ফুটপাতের ওপর পড়েছে। ফলে সেখান দিয়ে পথচারীদের চলাফেরা করতে বেশ বেগ পেতে হচ্ছে। সাতমসজিদ রোড, ঢাকা, ২০ এপ্রিল