একঝলক (২৩ অক্টোবর ২০২১)

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সকাল ছয়টা থেকে গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বান ও আয়োজনে সারা দেশে গণ-অনশন ও গণ-অবস্থান হয়েছে। ঢাকা, ২৩ অক্টোবর
ছবি: দীপু মালাকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা, ২৩ অক্টোবর
অলি আহাদ–এর স্মরণে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ঢাকা, ২৪ অক্টোবর
মোটরসাইকেলে শিশুকে নিয়ে গন্তব্যে যাচ্ছেন অভিভাবক। শিশুকে এক হাতে এভাবেই জড়িয়ে রেখেছেন মা। তবুও এমন যাত্রা বেশ ঝুঁকির। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ২৩ অক্টোবর
আমন ধানের খেতে আগাছা পরিষ্কার করছেন শ্রমিকেরা। ইসলামপুর এলাকা, সিলেট, ২৩ অক্টোবর
তিস্তা নদীতে পানি কমে যাওয়ায় ভাঙন তীব্র হয়েছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে ভাঙন কবলিত মানুষ। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৩ অক্টোবর
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে মানিকগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদ। শহীদ রফিক সড়ক, ২৩ অক্টোবর