ব্রাত্যজন রিসোর্ট সেন্টারের (বিআরসি) যাত্রা শুরু ও প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ২৮ মে খেতের পাকা ধান কাটছেন শ্রমিকেরা। ব্যস্ততায় বাড়ি যাওয়ার সময় নেই। কাজের ফাঁকে পাশের রাস্তায় বসেই সকালের খাবার খেয়ে নিচ্ছেন তাঁরা। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৮ মে
বিজ্ঞাপন
সকালেই সাইকেল ঠেলে বাঁশের খাঁচা বিক্রি করতে বেরিয়েছেন আবদুর রহিম। খটখটিয়া, রংপুর, ২৮ মে
বিজ্ঞাপন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরের গোয়ালপট্টি এলাকায় প্রচারণা চালান। কুমিল্লা, ২৮ মেসৌদি আরব থেকে সমুদ্রপথে ড্যাব (ডিএবি) সার এসেছে। সারের বস্তাগুলো মাদার জাহাজ থেকে লাইটার জাহাজে করে নিয়ে আসা হয়েছে খুলনার ৭ নম্বর ঘাটে। জাহাজ থেকে ডিলারের ট্রাকে সার তুলছেন শ্রমিকেরা। প্রতি বস্তা সার তুলতে শ্রমিকেরা মজুরি পাবেন ৭ টাকা করে। ৭ নম্বর ঘাট, খুলনা, ২৮ মেসিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী ছাগল প্রদর্শনী চলছে। লালু নামের ছাগল নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন একজন। মির্জা জাঙ্গাল, সিলেট, ২৮ মেসিলেটের বিভিন্ন উপজেলার পাহাড়-টিলায় রয়েছে প্রচুর কাঁঠালগাছ। এসব গাছের কাঁঠালের বেশ চাহিদা রয়েছে। ফল ভালো হওয়ায় বসেছে অস্থায়ী কাঁঠালের হাট। কদমতলী, সিলেট, ২৮ মেনিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ও গাইনি বিভাগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাসপাতাল চত্বর, বগুড়া, ২৮ মে সাপ্তাহিক হাটে বিক্রির জন্য বিভিন্ন বাগান থেকে এনে স্তূপ করে রাখা হয়েছে কলা, কাঁঠাল। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ মে বৃষ্টিস্নাত সকালে রঙ্গন ফুলে প্রজাপতি। কাঁঠালতলী, খাগড়াছড়ি, ২৮ মে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ থাকে। মৌচাক রেলস্টেশন, কালিয়াকৈর, গাজীপুর। ২৮ মে রক্তে রাঙা লাল কৃষ্ণচূড়া ফুল শোভাবর্ধন করছে। কিছু কলি ফোটার অপেক্ষায়। সিও অফিস, রাঙামাটি, ২৮ মে বিনোদনের চাহিদা মেটাতে প্লাবনভূমিতে গড়ে তোলা হয়েছে ইকো ট্যুরিজম। দুপুর হলেই ভ্রমণপিপাসুরা ঘুরতে আসেন এখানে। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা। ২৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। ঢাকা, ২৮ মেকয়েক প্রজন্মের নারী অধিকারকর্মী ও সংগঠকদের অংশগ্রহণে ‘হিম্মতি মাঈ’ শিরোনামে আর্ট পারফরম্যান্স। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং দুর্নীতি দমন কমিশনের মাঝের সড়ক, ঢাকা, ২৮ মেঢাকনা ছাড়াই সড়কের ধুলাবালুর মধ্য দিয়ে মোটরসাইকেলে ঝুলিয়ে আনা হয়েছে খাবার। শিল্পকলা একাডেমির সামনে ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করা হবে এসব খাবার। ঢাকা, ২৮ মেসমাবেশ শুরুর আগে গুমের শিকার ব্যক্তিদের ছবি খুঁজে নিচ্ছেন স্বজনেরা। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের শিকার ব্যক্তিদের মায়ের কোলে ফিরিয়ে দাও’—শীর্ষক এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মায়ের ডাক। শাহবাগ, ২৮ মেবিদ্যালয়ে টিফিনের ফাঁকে ইচিংবিচিং খেলায় মেতে উঠেছে চার শিক্ষার্থী। মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ২৮ মেপিকচার প্যালেস মোড়ে ছাত্রলীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষ। খুলনা থানা মোড়, ২৬ মেপাহাড়ের অধিকাংশ এলাকায় নেই সুপেয় পানি। আধা কিলোমিটার দূর থেকে পানি নিতে এসেছেন এক নারী। মরাটিলা এলাকা, পানছড়ি, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবিসড়কের ধসে পড়া অংশে বালু ফেলে মেরামতের চেষ্টা। মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতু এলাকা, চাঁদপুর, ২৮ মেজ্যৈষ্ঠ মাসেও ভ্যাপসা গরম যেন পিছু ছাড়ছে না। এই গরমে শীতল হতে নদীর পানিতে ডুব দিয়েছে এক ছোট পান চিল (Little tern) পাখি। সংখ্যায় কম হলেও বছরের এ সময় এদের দেখা মেলে পদ্মা নদীতে। পদ্মা নদী, ঈশ্বরদী, পাবনা, ২৮ মেশেফালি রানী পাল দই রাখার পাতিল (পাত্র) তৈরির কাজে ব্যস্ত। সরিষাবাড়ী উপজেলার পিংনা কুমারপাড়া এলাকা, জামালপুর, ২৮ মে