করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২ বছর বন্ধ থাকার পর এই ঈদে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়েছে। ঈদের পরদিন চিড়িয়াখানায় ঢুকতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। প্রবেশপথ পার হতে অনেক ধাক্কাধাক্কি ও দুর্ভোগ পোহাতে হয় দর্শনার্থীদের। মিরপুর, ঢাকা, ৪ মে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পোষা বিড়াল সঙ্গে নিয়ে ঘুরতে এসেছেন এই নারী। ঢাকা, ৪ মে
বিজ্ঞাপন
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে। গুলিস্তান এলাকায় কুমিল্লার মেঘনাগামী বাসের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকা, ৪ মে
বিজ্ঞাপন
বেলা বাড়তেই রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে আসতে শুরু করেন দর্শনার্থীরা। ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের (শিশুমেলা) বিভিন্ন রাইডে চড়ে আনন্দঘন সময় পার করেন অনেকে। শ্যামলী, ৪ মেঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ত সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। গুলশান ২ চত্বর, ৪ মেখাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বুধবার বেলা ১১টায় গুইমারা বুদংপাড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের ১৬ জন ব্যক্তি আহত হন। গুইমারা খাগড়াছড়ি, ৪ মেকক্সবাজার সমুদ্রসৈকত ভরপুর লাখো পর্যটকে। সৈকতের সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ৪ মেপ্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে এখন কর্মস্থলে ফেরার পালা। ট্রেনের অগ্রিম টিকিট পেতে লাইনে অপেক্ষা। অনেকে ৭ ও ৮ মে তারিখের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে ছিলেন ঈদের দিন রাত থেকে। রাজশাহী রেলওয়ে স্টেশন, ৪ মেঈদের দিন সকালে মোটরসাইকেলে পাঁচজন নিয়ে ঘুরতে বের হয়েছেন এক যুবক। একটু অসতর্কতায় ঈদের আনন্দ হতে পারে বিষাদে। প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও মানুষের মধ্যে সচেতনতা কম। বোয়ালখালী নতুন বাজার এলাকা, খাগড়াছড়ি, ৩ মে ঈদের ছুটিতে সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে পর্যটকদের ঢল নেমেছে। জাফলং জিরো পয়েন্ট এলাকা, সিলেট, ৪ মে