একঝলক (৬ এপ্রিল ২০২২)

মৌলভীবাজারের মনু নদে চিলের ঝাঁকের ওড়াউড়ি। মৌলভীবাজার, ৬ এপ্রিল
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯১তম জন্মবার্ষিকী ছিল বুধবার। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্যরা। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিল
দেশের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সুজানগরে এ বছরও ভালো ফলন হয়েছে। মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। সুজানগর, পাবনা, ৬ এপ্রিল
জলাশয়ে পানি বাড়তে থাকায় মাছ ধরার জালের চাহিদা বাড়ছে। আকারভেদে এসব জাল ৫০০ থেকে ৬০০০ টাকায় বিক্রি হচ্ছে। লালবাগ হাট, রংপুর, ৬ এপ্রিল
বিস্তীর্ণ মাঠে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। ধানের ছড়ি সবল করে তুলতে ও পোকামাকড় দমনে ধানখেতে ভিটামিন এবং কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। তাম্বুলখানা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিল
বিদ্যালয়ে ছুটির ঘণ্টা বেজে গেছে। বাড়ি ফেরার পথে ধানখেতের সেচযন্ত্রের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। তাম্বুলখানা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিল
শৌচাগার তৈরিতে একসময় মাটির রিং ব্যবহার করা হলেও এখন তেমন চলে না। সিমেন্টের রিং বেশি চলে। তবে এখনো পালপাড়ায় তৈরি হচ্ছে মাটির রিং। প্রতিটি রিং বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা করে। গিলাতলা পালপাড়া, ফুলতলা উপজেলা, খুলনা, ৬ এপ্রিল
কুমিল্লার ধর্মসাগর দিঘির পানি কমে যাওয়ায় প্লাস্টিকের স্তূপ দেখা যাচ্ছে। দিঘির পাশে বসে আড্ডা দেওয়ার সময় এসব প্লাস্টিক বর্জ্য দিঘির পানিতে ফেলেছেন দর্শনার্থীরা। ধর্মসাগর দিঘি, কুমিল্লা, ৬ এপ্রিল
বিস্তীর্ণ চরাঞ্চলে গবাদিপশু চরাতে নিয়ে যাচ্ছেন রাখালেরা। দেবডাঙ্গা এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৬ এপ্রিল
ডালে বসে আছে এক জোড়া কাঠশালিক। বানরগাতি, খুলনা, ৬ এপ্রিল
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য নানা প্রস্তুতি সেরে নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৬ এপ্রিল