কেবল কার ও নৌকায় করে নদী পার হচ্ছে লোকজন। ছবিটি গতকাল মঙ্গলবার পাকিস্তানের চারসাদ্দা জেলা থেকে তোলা। ছবি: রয়টার্সলাঙল দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। ছবিটি আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরের পল্টনজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীরাজধানীর সেক্রেটারিয়েট রোডের আনন্দবাজার এলাকার জলাবদ্ধতা। পানি মাড়িয়েই ছুটছে টমটম। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলামকাঞ্চন ফুলের মধু খাচ্ছে একটি মৌটুসি পাখি। ছবি আজ বুধবার সকালে রাজধানী সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনফোটার অপেক্ষায় একটি ফুলের কলি। ছবিটি কুমিল্লা নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা থেকে তোলা। ছবি: এমদাদুল হককুয়েতে একটি বার্ষিক উৎসবের অংশ হিসেবে ঐতিহ্যবাহী পালতোলা নৌকায় চড়ছেন দেশটির লোকজন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপিসূর্যাস্তের প্রতিচ্ছবি পড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লেকে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: পলাশ বড়ুয়ানেপালের ভক্তপুরে মুখোশের পসরা সাজিয়ে বসেছেন এক দোকানি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সদক্ষিণ কোরিয়ার সিউলের হান রিভার পার্কে বেড়াতে এসেছে ছবি তুলছে পর্যটকেরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সত্রাণ নিয়ে ফিরছেন বন্যায় আক্রান্ত এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার কলকাতার পশ্চিমের উদয়নারায়ণপুর থেকে তোলা। ছবি: এএফপিকাজ শেষে পিকআপ ভ্যানে করে ফিরছেন কয়েকজন শ্রমিক। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর রামপুরার বনশ্রী থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার দুই পাশে ট্রাফিক বিভাগ কলাপসিবল সড়ক বিভাজক স্থাপন করেছিল। এই বিভাজক অকেজো হয়ে যাওয়ায় ফের পুরোনো প্রতিবন্ধক ব্যবহার করা হচ্ছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আবদুস সালামডাকসু নির্বাচনের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলামআজ বুধবারের বৃষ্টিতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবি: সাইফুল ইসলামমহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারিচালিত তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও সেগুলো অবাধে চলছে। ছবিটি আজ বুধবার বিকেলে রাজবাড়ীর চর খানখানাপুর এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে তোলা। ছবি: এম রাশেদুল হকবুধবার বিকেলে বৃষ্টির পর গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়তে হয় রাজধানীবাসীকে। গণপরিবহনের জন্য সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলমসিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট। ছবিটি বুধবার ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে তোলা। ছবি: প্রথম আলোধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনা শহরের প্রধান সড়কগুলোতে মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ মানুষ। ছবিটি আজ বুধবার পাবনার আবদুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদমহাসড়কে নসিমন চলাচল নিষিদ্ধ। তবুও এসব যান মহাসড়কে চলছে, দুর্ঘটনার শিকারও হচ্ছে। আজ বুধবার চলন্ত অবস্থায় এই নসিমনের সামনের চাকা খুলে যায়। গাড়িটি ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় পড়ে আছে। ছবি: সবুজ চৌধুরীকানে মুঠোফোন চেপে কথা বলতে বলতে অনেকেই এভাবে মোটরসাইকেল চালান। এ কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। ছবিটি আজ বুধবার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তোলা ছবি। ছবি: সাবিনা ইয়াসমিনসাইকেল নিয়ে দুই বন্ধু বের হয়েছেন বৃষ্টিতে ভিজতে। বাগড়া সাধে সাইকেলের চেইন। পড়ে যাওয়া চেইন লাগাচ্ছে দুই বন্ধু। ছবিটি আজ বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার সকাল থেকে বিক্ষোভ করেন। ছবি: আহমেদ দীপ্তপ্রথম আলো ও ঔষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত ‘জনস্বাস্থ্যের কল্যাণে জাতীয় ঔষুধ নীতি ২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম