প্রচণ্ড ঠান্ডায় নদীর পানি জমে বরফ। সেখানে স্কেট করছেন একজন। ছবিটি গতকাল সোমবার সুইজারল্যান্ডের-ফ্রান্সের সীমান্তবর্তী ডু নদী থেকে তোলা। ছবি: রয়টার্সফুটেছে সুন্দর বুনো ফুল। ছবিটি আজ মঙ্গলবার খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনসংযোগের আগে পানির পাইপ পরিষ্কার করছে শ্রমিক। ছবিটি আজ মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনদুই গরুর মাথায় মাথায় ঢুস। ছবিটি আজ মঙ্গলবার খুলনার গিলাতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনআইএস জঙ্গিদের সহিংসতা থেকে বাঁচতে সন্তানকে কোলে নিয়ে পালাচ্ছেন এই নারী। ইরাকের কিরকুকে সামরিক যানে তিনি শরণার্থীশিবিরে যাচ্ছেন। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্সরাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে গতকাল সোমবার দিবাগত রাতে আগুন লাগে। এই আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। ছবি: ফোকাস বাংলারাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে গতকাল সোমবার দিবাগত রাতে লাগা আগুন ১০ ঘণ্টায়ও নেভেনি। ছবি: ফোকাস বাংলারাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে লাগা আগুন নেভানোর কাজে ২২টি ইউনিট যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। ছবি: জাহিদুল করিমভারতের কলকাতার উদ্যানে শীতের সকালে লাঠিখেলা চর্চা করছেন দুই ব্যক্তি। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্সইন্দোনেশিয়ার জাকার্তায় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে হিমায়িত টুনা মাছ। ছবি: রয়টার্সভিয়েতনাম এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হ্যানয়ের বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। আর নিচে গরুটি মনের সুখে খাবার খাচ্ছে। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্সচিলির ভ্যালপেরাইজোতে সোমবার দাবানলে পুড়ে গেছে শতাধিক ঘর। পুড়ে যাওয়া বাড়ির আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্সচীনের আনহুই প্রদেশের ফুইয়াংয়ে ধোঁয়াশার মধ্যে একটি প্রাঙ্গণে মুখবন্ধনী পরে নাচছে কয়েকটি জুটি। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সচিলির দ্বিতীয় বৃহত্তম নগর ভ্যালপেরাইজোতে দাবানলে পুড়ে গেছে শতাধিক ঘর। সেখানে এক নারীকে তাঁর পোষা কুকুরটিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে দেখা যায়। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্সচিলির দ্বিতীয় বৃহত্তম নগর ভ্যালপেরাইজোতে দাবানলে পুড়ে গেছে শতাধিক ঘর। গতকাল সোমবারের এ অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ছবি: রয়টার্সকিউবায় আর্মড ফোর্সেস ডে ও গ্র্যানমা ইয়টের অবতরণ উপলক্ষে এই ইয়টের একটি রেপ্লিকা প্রদর্শন করা হয়। ১৯৫৯ সালে কিউবার মার্কিন মদদপুষ্ট বাতিস্তা সরকারকে উৎখাত করতে গ্র্যানমা ইয়টে চড়ে মেক্সিকো থেকে ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রো দুই ভাই নিজ দেশে ফেরেন। সেই গেরিলা দলে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন আর্জেন্টিনার আরেক বিপ্লবী চে গুয়েভারা। ছবি: রয়টার্সদাবানলে পুড়ে গেছে সাধের গাড়িটি। ছবিটি চিলির ভ্যালপেরাইজোর থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্সইরাকের ইরবিলে বরফে ঢাকা কোরেক পর্বতে পর্যটকদের ভিড়। ছবি: রয়টার্সস্পেনের মাদ্রিদের কাসা দি ক্যাম্পো লেকে মনের সুখে নৌকা বাইছেন এক ব্যক্তি। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্সমার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা এবার শেষবারের মতো বড়দিনের ছুটি কাটিয়েছেন হাওয়াইতে। সেখান থেকে সোমবার সপরিবারে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। উড়োজাহাজ থেকে নামছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও তাদের মেয়ে সাশা। ছবি: রয়টার্সভূমিকম্পে রাস্তায় বেরিয়ে এসেছে আতঙ্কিত মানুষ। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজাদক্ষিণ কোরিয়ার চ্যাংওন শহরে জীবাণুনাশক ছড়াচ্ছে নৌ-সেনারা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সজার্মানির মিউনিখের কাছে আইখেনো এলাকায় লেকে পাশে তুষার নিয়ে খেলছে এক শিশু। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্সসিরিয়ার আলেপ্পোর দাওজান এলাকায় বোমা বিস্ফোরণে বিধ্বস্ত নিজেদের বাড়ি থেকে গতকাল সোমবার জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে ১১ বছরের সামাহ ও তার ভাই ইব্রাহিম। ছবি: রয়টার্সসংযুক্ত আরব আমিরাতের লিওয়া মরুভূমিতে বাজপাখিকে প্রশিক্ষণ দিচ্ছেন এক ব্যক্তি। আবুধাবি থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে এই মরুভূমিতে গতকাল সোমবার লিওয়া ২০১৭ মোরিব দান ফেস্টিভ্যাল থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্সজার্মানির দক্ষিণাঞ্চলের আমেতজেল এলাকা থেকে সূর্যোদয়ের এই ছবিটি তুষারে ঢাকা এক গাছকে সামনে রেখে তোলা। ছবি: রয়টার্সনার্সারিগুলোতে ফলের চারা গাছে ফল ধরেছে। কমলা ঝুলছে গাছের বাঁকে বাঁকে। ছবিটি রাজধানীর আগারগাঁওয়ের একটি নার্সারি থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেনকুয়াশাচ্ছন্ন ঢাকা শহর। কয়েক দিন ধরেই সকালের দিকে নগরীতে কুয়াশা বেশি লক্ষ করা যায়। ছবিটি আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে ক্রেতাসমাগম কম। ছবিটি আজ মঙ্গলবার সকালে বাণিজ্য মেলার একটি স্টল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন