রিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই সেমিফাইনালে জাপানের সাঁতারু নাথুনি কোচি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্সগবাদি পশুর জন্য মাঠ থেকে ঘাস কেটে তা বাড়ি নিয়ে যাচ্ছে এক কিশোরী। ছবিটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জমিন কমিন গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলোহলের দাবিতে আজ রোববার ফের বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: মনিরুল আলমসন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে শহরের কাব সুপার মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: প্রথম আলোবকুল ফুলে মৌমাছির গুঞ্জন। ছবিটি রোববার বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাখেত থেকে মুলা শাক তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি রোববার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাবৃষ্টির মধ্যে অনেকে এভাবে পলিথিন মুড়িয়ে সড়কে ভটভটি চালান। তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ছবিটি শনিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদসন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিলের পাশে জ্বলে উঠে সৌরবাতি। ছবিটি শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারি বিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদঅলিম্পিকের খেলা দেখতে আসা এক খুদে দর্শক। ছবিটি ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে তোলা। ছবি: রয়টার্সপোকেমন সিরিজের চরিত্র পিকাচু। জাপানের ইউকোহামার রাস্তায় তাদের শোভাযাত্রার ছবি মোবাইল ফোনে ধারণ করছেন দর্শনার্থীরা। ছবি: এএফপিকাশা দিয়ে বানানো জিনিস বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। ছবিটি রোববার দুপুরে বগুড়া শহরের সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনের সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানামূল দরজা বন্ধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববারও হলের দাবিতে ক্যাম্পাসে প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করেন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। ছবি: মনিরুল আলমমূল দরজা বন্ধ থাকায় শিক্ষার্থীরা গ্রিল টপকে ক্যাম্পাসে প্রবেশ করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববারও হলের দাবিতে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। ছবি: মনিরুল আলমরান্নার কাজে অ্যালুমিনিয়াম তাওয়া ব্যবহার করা হয়। প্রতিটি অ্যালুমিনিয়ামের তাওয়া আকারভেদে ৪০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। ছবিটি পুরান ঢাকার টিপু সুলতান রোড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলমপ্রথম আলো-মাদকবিরোধী আন্দোলন আজ রোববার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন ডা. আহমেদ হেলাল, জোবায়ের মিয়া, মেখলা সরকার ও জিল্লুর রহমান খান। ছবি: সাহাদাত পারভেজরাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আজ রোববার ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: সাবিনা ইয়াসমিনগত ২৬ জুলাই কল্যাণপুরের ‘তাজ মঞ্জিলে’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয় নয় জঙ্গি। আজ রোববার সকালে ওই বাড়ির সামনে পুলিশের পাহারা দেখা গেছে। ছবি: সাবিনা ইয়াসমিন‘পীস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রোববার সকালে ঢাকার লালমাটিয়া ৫/৭ ব্লক-বি-তে অবস্থিত পীস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ দেখা যায়। ছবি: সাবিনা ইয়াসমিননারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রতি রোববার হাট বসে। হাটে মাছ ধরার জাল নিয়ে এসেছেন এই বিক্রেতা। একেকটি জালের দাম ২৫০ টাকা। ছবি: আশরাফুল আলমমুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় বিল থেকে সংগ্রহ করে শাপলা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন একজন। ছবিটি আজ রোববার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা-সিরাজদিখান সড়ক এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমজঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা। কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালামঢাকার পূর্ব মাদারটেক এলাকায় বিশুদ্ধ পানির সংকটের কারণে স্থানীয় পানির পাম্পে ভিড় করছে মানুষ। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালামব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার বিচার চেয়ে আজ রোববার সকাল থেকে দিনব্যাপী প্রেসক্লাবের সামনে অনশন করেন তাঁর বন্ধু সাজ্জাদ সাজু। ছবি: আবদুস সালাম২৭ বছর ধরে আবদুর রহমানের দুটি পা অকেজো। তারপরও দমে যাননি। হুইলচেয়ারে করে ঘুরে রাজধানীর বিভিন্ন এলাকায় পান বিক্রি করেন তিনি। ছবিটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেশ কিছু বসার বেঞ্চ এভাবেই ভেঙে পড়ে আছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামকার্ড ফোনের বুথগুলো অনেক দিন থেকেই নষ্ট। কিন্তু রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রয়ে গেছে অকেজো এই কার্ড ফোনগুলো। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম