গাছে রসে টসটস লাল জামরুল ফল। মিলনপুর, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরীঐতিহ্যবাহী ইভানা কুপালা উৎসব উদ্যাপনে অংশ নেওয়া দুই নারী। রাত জেগে নেচে-গেয়ে ক্যাম্পফায়ার করে এ উৎসব করা হয়। তাদের বিশ্বাস, এ রাতে পাপ ধুয়ে-মুছে গিয়ে সুস্থ জীবন পায় তারা। কেইভ, ইউক্রেন, ৬ জুলাই। ছবি: রয়টার্সষাঁড়দৌড়ের উৎসবে আনন্দে মেতেছে তারা। পাম্পলোনা, স্পেন, ৭ জুলাই। ছবি: রয়টার্সপ্রিয় দল ব্রাজিলের পরাজয়ের পর এক সমর্থকের হতাশা। কাজান, রাশিয়া, ৬ জুলাই। ছবি: রয়টার্সখেলার সরঞ্জাম বানানো হয় এই প্রতিষ্ঠানে। কর্মীরা সাজিয়ে রাখছেন ফুটবল। ইউই, ঝেজিয়াং, চীন, ৫ জুলাই। ছবি: রয়টার্সবন্যাকবলিত এলাকায় ডুবে যাওয়া বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে স্থানীয় বাসিন্দারা। কুরাশিকি, জাপান, ৭ জুলাই। ছবি: রয়টার্সসেন্ট নিকোলাস বাসিলিকা সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন পোপ ফ্রান্সিস। পূর্ব ইউরোপের দেশগুলোর রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিষ্টানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি। বারি, ইতালি, ৭ জুলাই। ছবি: রয়টার্সপ্রবল বৃষ্টিতে ভূমিধসে লাইনচ্যুত ট্রেন। কারাস্তু, জাপান, ৭ জুলাই। ছবি: রয়টার্সউৎসবে ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নাচগানের এই উৎসবটি পাঁচ বছর পর পর আসে। প্রায় ৪০ হাজার শিল্পী এতে অংশ নেয়। রিগা, লাটভিয়া, ৬ জুলাই। ছবি: রয়টার্সবিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ও ব্রাজিলের খেলা চলাকালে এক ব্রাজিল সমর্থকের হতাশা। গতকাল ২-১ গোলে হেরেছে ব্রাজিল। রাশিয়া, ৬ জুলাই। ছবি: রয়টার্সকয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের হাওর-বাঁওড়ের পানি বেড়েছে। নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। শিবেরবাজার এলাকা, সিলেট সদর, ৭ জুলাই। ছবি: আনিস মাহমুদখাবারের খোঁজে গাছের ডালে বসে উঁকিঝুঁকি মারছে একটি পাখি। মীরাবাজার, সিলেট, ৭ জুলাই। ছবি: আনিস মাহমুদবগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর কালিতলায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সারিয়াকান্দি, বগুড়া, ৫ জুলাই। ছবি: সোয়েল রানাকেউ বলে টাইম ফুল, কেউ বলে ঘাসফুল, কেউ বা নাইন ও ক্লক। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ জুলাই। ছবি: সাজেদুল আলমউত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বাবা কিম জং-ইল ও দাদা কিম ইল-সুংয়ের ব্রোঞ্চের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন দুজন। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ৭ জুলাই। ছবি: এএফপিছাদ বেয়ে পড়া বৃষ্টির পানিতে খেলছে এই ছোট্ট শিশু। ম্যানিলা, ফিলিপাইন, ৭ জুলাই। ছবি: এএফপিবৃষ্টির পানি জমেছে সড়কে। গোসলে জমেছে ছোট্ট শিশুটি। ম্যানিলা, ফিলিপাইন, ৭ জুলাই। ছবি: এএফপিবউ নর্মাকে নিয়ে গ্যালারিতে বিশ্বকাপজয়ী সাবেক ইংলিশ ফুটবলার ববি চার্লটন। মনে হচ্ছে তিনি বিশ্বকাপের কোনো ম্যাচের খেলা দেখছেন। কিন্তু না। উইম্বলডনে স্পেনের রাফায়েল নাদাল ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের খেলা দেখতে এসেছেন ববি চার্লটন। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব মাঠ, সাউথ ইস্ট লন্ডন, ইংল্যান্ড, ৭ জুলাই।ক্রেতার অপেক্ষায় এই সুতা ব্যবসায়ী। হেরাত, হেরাত প্রদেশ, আফগানিস্তান, ৭ জুলাই। ছবি: এএফপিসাইকেল নিয়ে খেলায় মত্ত ছোট্ট দুই শিশু। মাজার ই শরিফ, বালখ প্রদেশ, আফগানিস্তান, ৬ জুলাই। ছবি: এএফপিএমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অনশনের ১৩তম দিনে কান্নায় ভেঙে পড়েন। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা, ঢাকা, ৭ জুলাই। ছবি: হাসান রাজা