ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা কনসার্টে ব্যান্ড আর্বোভাইরাস। হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছে দর্শক। আর্মি স্টেডিয়াম, ঢাকা, ৭ মার্চ। ছবি: দীপু মালাকারএই ভাট ফলের প্রসঙ্গ বারবার এসেছে জীবনানন্দ দাশের কবিতায়—‘বেতের বনের ফাঁকে-জারুল গাছের তলে রৌদ্র পোহায়/ রূপসী মৃগীর মুখ দেখা যায়,—সাদা ভাট পুষ্পের তোড়া…’। বনজুঁই ভাট ফুলের অন্য নাম। পটুয়াপাড়া, যশোর সদর, ৭ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলাগোলাপি আমরুল ফুলের ইংরেজি নাম উডসোরেল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেনস্বর্ণ অশোক ফুল। আলো পড়ায় ঝলমল করছে থোকা থোকা ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেনশুকনা ডালের ডগায় বসেছে ফড়িং। রমনাপার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলামকাটা হয়েছে পাহাড়। কাটা পাহাড়ের পাদদেশে ঘর তুলছে রোহিঙ্গারা। পতিবনিয়া, উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশজার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লাগারফেল্ডের নকশা করা পোশাক প্যারিস ফ্যাশন উইকে প্রদর্শন করছেন মডেলেরা। প্যারিস, ফ্রান্স, ৬ মার্চ। ছবি: রয়টার্সরাজধানীতে মশার উৎপাত বেড়েছে। মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ধানমন্ডি ১১ নম্বর, ঢাকা, ৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদগ্রীষ্ম মানেই ফলের মৌসুম। এর মধ্যে অন্যতম হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল। সুস্বাদু রসাল এই ফলের রয়েছে নানা পুষ্টিগুণ ও উপকারিতা। আর দুই মাসের মধ্য এই ফল ঘরে উঠবে। টেংগুলিয়াকান্দা গ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ, ৭ মার্চ। ছবি: আনোয়ার হোসেনআজ ঐতিহাসিক সাতই মার্চ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি, ঢাকা, ৭ মার্চ। ছবি: ফোকাস বাংলাকলকারখানার শহর সৈয়দপুর থেকে অ্যালুমিনিয়ামের তৈরি এসব বালতি রংপুর নগরে বিক্রির জন্য অটোরিকশায় আনা হচ্ছে। শহীদ জররেজ মার্কেট, রংপুর নগর, ৭ মার্চ। ছবি: মঈনুল ইসলামআমগাছগুলোয় মুকুল থেকে গুটি আসতে শুরু করেছে। ছোটবনগ্রাম, মহানগর, রাজশাহী, ৭ মার্চ। ছবি: শহীদুল ইসলামবসন্তের বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে শিমুল ফুল। আর ফুল মানেই রঙের মেলা। ফুলে ফুলে মধু আহরণে বেড়ে যায় নানা প্রজাতির পাখির আনাগোনা। ফহেত আলী সেতু এলাকা, বগুড়া শহর, ৭ মার্চ। ছবি: সোয়েল রানাখাবারের সন্ধানে শামুকখোল ও বকের দল। আঙড়ার বিল, দুর্গাপুর, রাজশাহী, ৭ মার্চ। ছবি: শহীদুল ইসলামকার্গো ট্রলারে বালু খালাস করছেন শ্রমিকেরা। বালু এসেছে সিলেট থেকে। এ জন্য প্রত্যেক শ্রমিক দৈনিক মাত্র ৩০০ টাকা মজুরি পান। সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর, ফরিদপুর, ৭ মার্চ। ছবি: আলীমুজ্জামানফোকর তৈরি করতে গাছের গায় জুতসই জায়গা খুঁজছে এই কাঠঠোকরা। এই প্রজাতির কাঠঠোকরা ‘বাংলা কাঠঠোকরা’ নামে পরিচিত। ঈশ্বরপাঠশালা, কুমিল্লা, ৭ মার্চ। ছবি: এমদাদুল হকবাড়ির বেলকুনি যেন এক টুকরো সমুদ্র। এক বাড়িওয়ালা তাঁর বাড়ির দ্বিতীয় তলার বেলকুনিটি এভাবেই রাঙিয়ে নিয়েছেন। নূরপুর বাইপাস এলাকা, পাবনা সদর, ৭ মার্চ। ছবি: হাসান মাহমুদবসন্তের বাতাসে শুকনো পাতা এখানে-সেখানে উড়ে উড়ে যাচ্ছে। অন্যদিকে গাছে গাছে আসছে নতুন পাতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদকালো মেঘের দাপটে যেন বিপাকে অস্তগামী সূর্য। কান্দঘর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ৬ মার্চ। ছবি: এমদাদুল হকশীত চলে গেছে, এসেছে বসন্ত। তবে ফাল্গুনের গরম অসহনীয়। স্বস্তি পেতে ডাবের পানি খাচ্ছেন এক পথচারী। আম্বরখানা এলাকা, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদগাছের ডালে বসে শিকারের আশায় কালো ফিঙে। ফিঙের আদি নিবাস এশিয়া অঞ্চল। বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন