ফুটেছে উজ্জ্বল বর্ণের ডালিয়া ফুল। শীতকালেই এই অনিন্দ্য ফুলটি বেশি চোখে পড়ে। বাবুছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়াফুলের গাছের ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। নার্সারিতে সাজানো গাঁদা ফুলের গাছ। একেকটি গাছের দাম ৩০ থেকে ৪০ টাকা। মিঠাছড়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ৯ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেনরাজহাঁসের ইংরেজি সোয়ানের নামে লেকটির নাম সোয়ান লেক। সেখানে ঘুরে বেড়াচ্ছে সাইবেরিয়া থেকে উড়ে আসা হাজারো রাজহাঁস। রংচেং ন্যাশনাল সোয়ার নেচার রিজার্ভ, ওয়েহাই, স্যানদং প্রদেশ, চীন, ৮ জানুয়ারি। ছবি: রয়টার্সপথের ধারের ফুলের মধু খাচ্ছে একটি প্রজাপতি। গোয়ালখালী, খুলনা, ৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনখুপরির জানালা দিয়ে তাকিয়ে আছে রোহিঙ্গা শিশু। কুতুপালং, কক্সবাজার, ৮ জানুয়ারি। ছবি: রয়টার্সজোয়ার আসায় চট্টগ্রাম বন্দর থেকে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে কন্টেইনারবাহী জাহাজ। কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর, ৮ জানুয়ারি। ছবি: সৌরভ দাশশীতের হিমেল দুপুরে কম্বলমুড়ি দিয়ে ঘুমাচ্ছেন রসুন বিক্রেতা। কারওয়ান বাজার, ঢাকা, ৮ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেনকেনিয়ার একটি গবেষণা কেন্দ্রে দুটি রাজকীয় জেব্রা। জেব্রার এই প্রজাতিটি সবচেয়ে বড়। ওরা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। লাইকিপিয়া কাউন্টি, কেনিয়া, ৭ জানুয়ারি। ছবি: রয়টার্সবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৮ জানুয়ারি। ছবি: হাছান রাজাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৮ জানুয়ারি। ছবি: রয়টার্সদৈনিক মজুরিতে শুঁটকি শুকানোর কাজ করছেন এক শ্রমিক। মুয়ারা বারু, জাকার্তা, ইন্দোনেশিয়া, ৮ জানুয়ারি। ছবি: রয়টার্সস্ত্রী ব্রিজিত মাখোঁকে নিয়ে চীন সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সেখানে গিয়ে তাঁরা বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন। জিয়ান, শানজি প্রদেশ, চীন, ৮ জানুয়ারি। ছবি: রয়টার্সআকাশে ডানা মেলতে চলেছে বাহারি ঘুড়ি। আট দিনব্যাপী ঘুড়ি উৎসবের প্রথম দিনের চিত্র এটি। আহমেদাবাদ, ভারত, ৭ জানুয়ারি। ছবি: রয়টার্সরাজধানীর কারওয়ান বাজারে অবৈধভাবে দখল করা ফুটপাত ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। কারওয়ান বাজার, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: আল ইমরানচীনের পূর্ব উপকূলে পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের দুই দিন পরও তেলবাহী ট্যাংকারে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখান থেকে বের হচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। পানামার পতাকাবাহী ট্যাংকার সানচি ইরান থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। পথে গত শনিবার রাতে চীনের সাংহাই উপকূলে ১৬০ নটিক্যাল মাইল পূর্বে হংকংয়ের পতাকাবাহী সিএফ ক্রিস্টাল নামের পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। ছবিটি চীনের পরিবহন মন্ত্রণালয় ৯ জানুয়ারি প্রকাশ করে। ছবি: এএফপিচীনের মধ্যাঞ্চলে হেনান প্রদেশের জিউয়ানে সংরক্ষিত প্রাকৃতিক এলাকা উলংকৌ নেচার রিজার্ভে তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন এক চিত্রগ্রাহক। মনযোগ দিয়ে সেই ছবি দেখেছ কৌতূহলী দুটি ম্যাকাউ বানর। ৬ জানুয়ারি। ছবি: এএফপিতীব্র ঠান্ডায় অনেকটাই জমে গেছে ডাল লেকের পানি। এর মধ্যে দিয়ে এক ব্যক্তি তাঁর শিকারা (নৌকা) চালিয়ে যাচ্ছেন। শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্সমুম্বাইয়ে আরব সাগরের তীরে গাঙচিলদের খাবার খাওয়াচ্ছেন এক ব্যক্তি। ভারত, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্সসাহারা মরুভূমিতে তুষার। এইন সেফ্রা, আলজেরিয়া, ৭ জানুয়ারি। ছবি: রয়টার্সবেলুন উড়িয়ে বরিশাল আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার। এ সময় শিক্ষক-শিক্ষার্থীও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ৯ জানুয়ারি। ছবি: সাইয়ানপ্রচণ্ড ঠান্ডা, তাই বলে ঘরে বসে থাকার সুযোগ নেই। জমির কাজ শেষ করতে হবে। ট্রাক্টর দিয়ে বোরো ধানের জমি তৈরি করতে নেমেছেন এই যুবক। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ৯ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনগাছের ডালে বসে আছে চিলটি। হয়তো শীতের কারণেই তার এমন জবুথবু অবস্থা। তোপখানা, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদদেশীয় টিয়া পাখি শিকার ও বেচাকেনা নিষিদ্ধ হলেও প্রায়ই রাজধানীতে এসব পাখি বেচা-কেনা হতে দেখা যায়। টিয়াসহ বেশ কিছু প্রজাতির বন্য পাখি ফেরি করছে এক বিক্রেতা। বনশ্রী, রামপুর, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: আবদুস সালামনিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে শিক্ষকেরা। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাদের আমরণ অনশন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলামকুয়াশাচ্ছন্ন সকালে কাজে বেরিয়ে পড়েছে কর্মজীবী মানুষেরা। নৌকায় করে নদী পার হচ্ছেন অনেকে। কাজিরবাজার, সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদমুরগি রাখার জন্য বাঁশের তৈরি এসব খাঁচা কেনেন ব্যবসায়ীরা। গাড়িভর্তি মুরগির খাঁচা নিয়ে ছুটছেন এক চালক। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদরাঙামাটি শহর থেকে জুরাছড়ি সদরসহ অন্যান্য জায়গায় যেতে কাপ্তাই হ্রদের নৌপথ ব্যবহার করতে হয়। এই পথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা। জুরাছড়ি, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৯ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমাচুপটি করে বসে আছে কুকুরছানাগুলো। শীতের কারণে ছোটাছুটি করতে পারছে না তারা। লক্ষ্মীপুর, আটঘোরিয়া, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদকুমিল্লায়ও জেঁকে বসেছে শীত। কুয়াশাচ্ছন্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে মহাসড়কে। আমতলী বিশ্বরোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ৯ জানুয়ারি। ছবি: এমদাদুল হকব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন হয় মঙ্গলবার। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। ব্র্যাক সেন্টার, মহাখালী, ঢাকা, ৯ জানুয়ারি। ছবি: সুমন ইউসুফপাহাড়ের জুম থেকে হলুদ সংগ্রহ শুরু হয়েছে। হলুদ রাখতে খারাং বা ঝুড়ির প্রয়োজন হয়। মুলি বাঁশ ও বেত দিয়ে খারাং তৈরিতে ব্যস্ত এক কারিগর। একটি খারাংয়ের দাম ১৫০ টাকা। চেলাছড়া, খাগড়াছড়ি সদর, ৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরীচিংড়ি মাছ শিকার করতে চেঙ্গী নদীতে জাল ফেলছেন এক মৎস্যজীবী। দিন শেষে এই জাল তোলা হয়। গুগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, ৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরীপাহাড়ে ফসলি জমিতে তামাক চাষ বেড়েছে। তামাকখেতে কাজ করছেন এক পাহাড়ি নারী। কমলছড়ি, খাগড়াছড়ি সদর, ৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী