এক ঝলক (০৯ ফেব্রুয়ারি ২০১৬)

কালিজিরার গুণের শেষ নেই। এই গাছের ফুলও দেখতে সুন্দর। ছবিটি গতকাল সোমবার ফরিদপুর সদরের অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
কালিজিরার গুণের শেষ নেই। এই গাছের ফুলও দেখতে সুন্দর। ছবিটি গতকাল সোমবার ফরিদপুর সদরের অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
লন্ডনের পিকক থিয়েটারে গতকাল সোমবার দৃষ্টিনন্দন শারীরিক কসরত প্রদর্শনের এক পর্যায়ে পা দিয়ে তির ছোড়া হয়। ছবি: রয়টার্স
শরীরটাকে তিনি এমন নমনীয় করেছেন, দিব্যি ঢুকে গেছেন একটি বয়ামে। ছবিটি গতকাল সোমবার লন্ডনের পিকক থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স
ব্রাজিলের রিও ডি জেনিরোতে সাম্বা নাচে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ১৫ তম বার্ষিক চলচ্চিত্র পুরস্কার গ্রোনআপস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। ছবিটি গতকাল সোমবারের। ছবি: এএফপি
হাইতির পোর্ট-অ্য-প্রিন্সে গতকাল সোমবার কার্নিভাল শোভাযাত্রায় এক শিল্পীর শারীরিক কসরত। ছবি: রয়টার্স
শীতের শেষে তিস্তা নদীর অগভীর পানি ভেঙে পার হচ্ছে ঘোড়ায় টানা মালবাহী গাড়ি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ঘাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
হংকংয়ের একটি পার্কের গাছে শিশু নিয়ে বসে আছে মা বানর। বানর-বর্ষ উপলক্ষে দেশটিতে বানর রক্ষায় কাজ করছে সংরক্ষণকারীরা। জানুয়ারি মাসে তোলা ছবিটি আজ মঙ্গলবার প্রকাশিত। ছবি: এএফপি।
তিস্তা নদীতে জাল দিয়ে ঘিরে মাছ ধরছেন মৎস্যজীবীরা। ছবিটি আজ সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ঘাট থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম,রংপুর
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের সাম্বাড্রোমে শোভাযাত্রায় অংশ নেয় সালগেইরো সাম্বা স্কুলের ড্রাম কুইন ভিভিয়েন আরোজো। ছবিটি গতকাল সোমবার তোলা: রয়টার্স
ব্রাজিলের বনফিমে কার্নিভালে অংশ নেওয়া ঘোড়সওয়ারদের হাততালি দিয়ে অভিবাদন জানায় লোকজন। ছবিটি গতকাল সোমবার তোলা: রয়টার্স
স্কি হলি ডে-তে বেলজিয়ামের রাজপরিবারের সদস্যরা মেতে উঠেছেন বরফ ছোড়াছুড়ি খেলায়। ছবিটি গতকাল সোমবার সুইজারল্যান্ডের ভারবিয়ের থেকে তোলা: রয়টার্স
শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীদের বহনকারী একটি ডিঙি নৌকা থেকে এক শিশুকে উদ্ধার করছেন গ্রিসের কোস্টগার্ড সদস্যরা। গ্রিসের লেসবস দ্বীপ ও তুর্কি উপকূলের মধ্যবর্তী সাগরে এ উদ্ধার অভিযান চালান তাঁরা। ছবিটি গতকাল সোমবার তোলা: রয়টার্স
লন্ডনের পিকক থিয়েটারে সংবাদমাধ্যমের জন্য বিশেষ সার্কাস প্রদর্শনীতে শারীরিক কসরত দেখান এই নারী। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
ইকুয়েডরের কোয়াংয়ে চোটা নদীর তীরে আয়োজিত কার্নিভালে চলছে মজা করে পানি ছিটানো। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
সব জাতি সত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপির শিক্ষা-সংক্রান্ত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) মহালছড়ি শাখা। ছবিটি আজ (৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ির মহালছড়ি কলেজ এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
কৃষকের জমিতে ফুটে থাকা মুলার ফুল প্রকৃতির সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে বহুগুণে। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহানগর থেকে তোলা। ছবি: সোয়েল রানা
রিকশা-ভ্যানের টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে গ্রামের একদল শিশু। ছবিটি ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার খুট্টাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
খাবারের সন্ধানে ছুটেছে বলাকা। ছবিটি খুলনার বিল পাবলা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
হঠাৎ​ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে গাঁদা ফুলগুলো। এখন এগুলো বাগান থেকে তুলে ফেলা হচ্ছে। ছবিটি পাবনার সাধুপাড়ায় পুলিশ সুপারের বাসভবনের বাগান থেকে নেওয়া। ছবি: হাসান মাহমুদ
ডালিয়া ফুলে ভ্রমরের ছোটাছুটি দেখে মনে হচ্ছে, ‘ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়’। ছবিটি পাবনার সাধুপাড়ায় পুলিশ সুপারের বাসভবনের বাগান থেকে নেওয়া। ছবি: হাসান মাহমুদ
শীত মৌসুমে চা বাগানে রোপণ করা হয় নতুন চারা। চা শ্রমিকেরা এখন ব্যস্ত চা-চারা নিয়ে। ছবিটি সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ধানখেতে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এই বক। খুলনার বিল পাবলা এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ছবিটি তুলেছেন মো. সাদ্দাম হোসেন।
রাজধানীর শ্যামবাজারে নৌপথে বিভিন্ন স্থান থেকে আসে সবজি। এখান থেকে ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে নিয়ে যান। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
মন্ত্রী, রাজনীতিবিদ ও আমলাদের সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় পরিবেশ বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা
আর তিন দিন পরেই পয়লা ফাল্গুন। এরই মধ্যে শীতের রুক্ষতা কাটিয়ে পাতা-ফুলে সাজতে শুরু করেছে প্রকৃতি। ছবিটি আজ সকালে ঝালকাঠির কাঠপট্টি এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
গার্মেন্টস শ্রমিকদের মজুরির ৫০ ভাগ মহার্ঘ ভাতা চালুসহ বিভিন্ন দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। ছবি: ফোকাস বাংলা
এই শিশুরা বোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী। আজ স্কুলে তাদের পিকনিক। তাই শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে চুলে ফুল গুঁজেছে তারা। ছবিটি আজ বগুড়ার শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রাম থেকে তুলেছেন সোয়েল রানা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় ফুটপাত ও রাস্তা বড় করার কাজ চলছে। আর এটি করতে গিয়ে বাধ্য হয়ে কিছু গাছ কাটতে হচ্ছে কর্তৃপক্ষকে। ছবিটি উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে তোলা। ছবি: খালেদ সরকার
হাওরে চলছে বোরো ধানের চাষ। কৃষকেরা ব্যস্ত জমি ও বীজতলা তৈরিতে। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কটালপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
হাঁড়ি-পাতিল বিক্রির জন্য বে​র হয়েছেন দুই ফেরিওয়ালা। ছবিটি সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ভারতের মুম্বাইয়ে সৈকতে গাঙচিলকে খাবার দিচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
চীনে চান্দ্রবর্ষ উপলক্ষে চলছে বসন্ত উৎ​সব। এক কারুশিল্পী মাটি দিয়ে বানিয়েছেন ‘বানর রাজা’। এবারের চান্দ্রবর্ষটি হবে ‘বানর বর্ষ’। ছবিটি বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স
সৌদি আরবের রিয়াদে সাংস্কৃতিক উৎ​সবে অংশ নিয়ে অস্ত্র থেকে আগুন ছুড়ছেন এক শিল্পী। ছবি: রয়টার্স
খেত থেকে সরিষা তুলছেন এক কৃষক। ছবিটি পাকিস্তানের লাহোর থেকে তোলা। ছবি: রয়টার্স
একটি রিকশার সঙ্গে লাগানো ছিল কাপড়ের টুকরা। দুই কুকুর সেটি নিয়ে কামড়াকামড়ি করছে। ছবিটি বরিশাল নগরের সদর রোড থেকে তোলা। ছবি: সাইয়ান
মেহেরপুরের মুজিবনগরে শিলাবৃষ্টিতে তলিয়ে যাওয়া মসুর খেত দেখছেন এক কৃষক। ছবি: প্রথম আলো
মেহেরপুরের মুজিবনগরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গম খেত। ছবি: প্রথম আলো
একুশে বইমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অনেককে আবার দেখা যায় সেলফি তুলতে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম
ঢাকার ডেমরা চৌরাস্তায় ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজন জানেও না যে এটি একটি শহীদ মিনার। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার একতা সবজি ও ফলের বাজারে ডাব আসে প্রধানত বরিশাল, নোয়াখালী ও টেকনাফ থেকে। এই বাজারে ১০০ ডাবের পাইকারি মূল্য ১৫০০ থেকে ৩০০০ টাকা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
উড়াল সড়কের গায়ে পোস্টার না লাগাতে সিটি করপোরেশনের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এই গাছটি গতকাল সোমবার সন্ধ্যায় হঠাৎ করে ভেঙে পড়ে বলে জানায় আশপাশের লোকজন। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সরানো হয়নি গাছটি। ছবি: মনিরুল আলম