X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (০৯ মার্চ, ২০২০)
নিজস্ব প্রতিবেদক
Published: 09 Mar 2020, 10:36
আজ দোল-পূর্ণিমা। রাতে পূর্ণ চাঁদ দেখা দিয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ৯ মার্চ। ছবি: আবদুস সালাম
মাস্ক বানাতে ব্যস্ত সময় পার করছেন এক কর্মী। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে বাংলাদেশেও সাধারণ মানুষের মধ্যে বেড়েছে মাস্কের ব্যবহার। এ জন্য বাজারে মাস্কের চাহিদা প্রচুর। পাইকারি ২৫ টাকার এই মাস্ক বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
দোলপূর্ণিমায় রং খেলায় মেতেছেন নারীরা। চেলোপাড়া নববৃন্দাবন হরিবাসর মন্দির, বগুড়া, ৯ মার্চ। ছবি: সোয়েল রানা
ফাল্গুন মাসের পূর্ণিমায় দোলযাত্রা উপলক্ষে হোলি উৎসব। কান্দিরপাড় মহেশাঙ্গন কমপ্লেক্স, কুমিল্লা। ৯ মার্চ। ছবি: এম সাদেক
সাগর মোহনায় মাছ ধরতে নতুন নৌকা বানানোর কাজ চলছে। ফাতেমাবাদ, লর্ড হার্ডিঞ্জ, লালমোহন, ভোলা, ৯ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহ
অপরূপ ভাট ফুল। ফাতেমাবাদ, লর্ড হার্ডিঞ্জ, লালমোহন, ভোলা, ৯ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহ
আফ্রিকান টিউলিপ ফুল। এ ফুলকে রুদ্র পলাশও বলা হয়। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। এই উৎসবে দেশ-বিদেশের ৫০ হাজার ভক্ত–অনুরাগী জমায়েত হন। সৎসঙ্গ আশ্রম, হিমায়েতপুর, পাবনা, ৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ
পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিয়ের কনের লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পদ্মা নদীর তীর, রাজশাহী, ৯ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
রাজধানীর ওয়ারীতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় একমাত্র আসামি হারুন অর রশিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর জেলহাজতে নেওয়া হচ্ছে তাঁকে। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করছেন এক মোবাইল ব্যাংকিং প্রতিনিধি। ফার্মগেট, ঢাকা, ৯ মার্চ। ছবি: এস এস আল আরেফিন
খাওয়ার আগে কাওরানবাজারে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছেন। কারওয়ানবাজার, ঢাকা, ৯ মার্চ। ছবি: নাজনীন আখতার
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা, ৯ মার্চ। ছবি: আবদুস সালাম
দোল পূর্ণিমা উপলক্ষে আবির উৎসব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। রাজারদেউরী, ঢাকা, ৯ মার্চ। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
আর কখনো ‘ছোট মিয়া’, ‘বড় মিয়া’ ডাকা হবে না মা–বাবার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
তৈমুরের পর গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের জেলাগুলোর জন্য নেওয়া হচ্ছে ১২ অতিরিক্ত এসপি–এএসপিকে
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে