পাতায় জমে থাকা বৃষ্টির বিন্দু রোদে জ্বলজ্বল করছে। ১০ অক্টোবর, সোনাডাঙ্গা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেনবিগ বেন সংস্কারের কাজ করছেন কর্মীরা। ৯ অক্টোবর, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্সকামরাঙাগাছে ফুল এসেছে। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে পাওয়া যায় ফল। কোনো কোনো গাছে একাধিকবার এই ফল ধরে। ১০ অক্টোবর, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাস। ছবি: এ কে এম ফয়সালরঙ্গন ফুলে বসেছে প্রজাপতি। ৯ অক্টোবর, খেপ্পোপাড়া, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমাশরণার্থী রোহিঙ্গাদের খুপরির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ৭ অক্টোবর, বালুখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলামদেয়ালের ফোকর দিয়ে তাকিয়ে আছে এক শিশু। ৯ অক্টোবর, বারিনাস, ভেনেজুয়েলা। ছবি: রয়টার্সসানিডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হলো উইলিয়াম শেক্সপিয়ারের ‘মার্চেন্ট অব ভেনিস’। ১০ অক্টোবর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা। ছবি: আশরাফুল আলমস্কুলে যেতে প্রতিদিন চেঙ্গী নদী পারি দিতে হয় উত্তর গঞ্জপাড়া ও দক্ষিণ গঞ্জপাড়া এলাকার শত শত শিক্ষার্থীকে। তবে বর্ষাকালে নদীতে প্রবল স্রোত থাকে। তখন এই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারে না। ১০ অক্টোবর, আরামবাগ, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরীভাঙা ইটের স্তূপে বসে আছে এক ঝাঁক শালিক। ৯ অক্টোবর, বোয়ালখালী নতুন বাজার, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়াতথ্যমন্ত্রীর অপসারণ এবং অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ১০ অক্টোবর, জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ছবি: আবদুস সালামধান রাখার জন্য বাঁশ ও বেতের তৈরি এই ঝুড়ির প্রয়োজন হয়। ত্রিপুরা ভাষায় এই ঝুড়িকে খারাং বলে। পাহাড়ে এখন ধান কাটার মৌসুম, তাই বেড়েছে খারাংয়ের চাহিদা। ১০ অক্টোবর, তৈইবাগলাই, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরী২০১৫ সালের নতুন গেজেট ও পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে নিয়োগের দাবিতে আজ সড়ক অবরোধ করেছে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ ফোরাম। ১০ অক্টোবর, ইস্কাটন গার্ডেন, ঢাকা। ছবি: আবদুস সালামপাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছে এক পাহাড়ি তরুণী। ১০ অক্টোবর, তৈইবাগলাই, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরীএবার করলার ব্যাপক ফলন হয়েছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন। স্থানীয় পাইকারি বাজারে প্রতি মণ করলার দাম ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬০০ টাকা। ১০ অক্টোবর, আড়িয়াবাজার, শাজাহানপুর, বগুড়া। ছবি: সোয়েল রানাবৃষ্টির পানি জমেছে নিচু জমিতে। ঝলমলে রোদে সেই পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুটি। ১০ অক্টোবর, বাস্তুহারা এলাকা, খুলনা। ছবি: সাদ্দাম হোসেনমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আব্দুস সুবহানকে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয়। ১০ অক্টোবর, পাবনা জেলা জজ আদালত প্রাঙ্গণ। ছবি: হাসান মাহমুদপাবনা শহরে হঠাৎ ঝুম বৃষ্টি। ১০ অক্টোবর, লাইব্রেরি বাজার সড়ক, পাবনা। ছবি: হাসান মাহমুদ‘রোহিঙ্গা সমস্যা: সমাজ ও অর্থনীতিতে প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাঁর পাশে স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ। ১০ অক্টোবর, প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা। ছবি: আবদুস সালামট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আইন-সংবলিত বিভিন্ন ব্যানার হাতে সড়কে অবস্থান নেন বন্ধুসভার সদস্যরা। ১০ অক্টোবর, প্রবর্তক মোড়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশইলিশ মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা এখন মনোযোগ দিয়েছেন জাল তৈরি ও মেরামতের কাজ। তাই বেড়েছে জালের সুতার চাহিদা। সুতার দোকানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের সুতা। ১০ অক্টোবর, আশরাফ আলী রোড, পাথরঘাটা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীলউদ্বোধনের অপেক্ষায় রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়ক। ১০ অক্টোবর, মৌচাক মার্কেট এলাকা, ঢাকা। ছবি: আশরাফুল আলমমাছের সন্ধানে চুপটি করে বসে আছে ফিঙে। ১০ অক্টোবর, কালীনদী, কুমারখালী, কুষ্টিয়া। ছবি: তৌহিদী হাসান