বিদ্যুতের খুঁটিতে উঠে ঝুঁকি নিয়ে কাজ করছেন এক কর্মী। জিন্দাবাজার, সিলেট, ১০ অক্টোবর
বিদ্যুতের খুঁটিতে উঠে ঝুঁকি নিয়ে কাজ করছেন এক কর্মী। জিন্দাবাজার, সিলেট, ১০ অক্টোবর

এক ঝলক (১০ অক্টোবর, ২০২০)

পাহাড়ি ছড়া থেকে পানি সংগ্রহ করে চলতে হয় স্থানীয়দের। শৈলপ্রপাত ছড়া এলাকা, বান্দরবান, ১০ অক্টোবর
জানালার কাচে হলদে বউ পাখির প্রতিচ্ছবি। রাঙাপানি, রাঙামাটি, ১০ অক্টোবর
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী মহাসমাবেশে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বাম ধারার ছাত্রসংগঠনের সদস্যরা। দেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে দেয়ালের কান্না পথনাটক পরিবেশন করে নাটনন্দন। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে
বিভিন্ন সংগঠনের আয়োজনে ধর্ষকের শাস্তিসহ ছয়দফা দাবিতে মানববন্ধন। প্রেসক্লাবের সামনে, ভোলা, ১০ অক্টোবর
সৌদি আরবে ফিরতে চাওয়া প্রবাসীদের দুর্ভোগ শেষ হচ্ছে না। সৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে বসে পড়েন প্রবাসীরা। গতকাল সকালে সোনারগাঁও হোটেলের সামনে
নোয়াখালী, সিলেটের এমসি কলেজসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা মহানগরীর নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধন করে। পিকচার প্যালেস মোড়, খুলনা, ১০ অক্টোবর
বাজারের পরিত্যক্ত চিংড়ি মাছটি নিয়ে ব্যস্ত পিঁপড়ার দল। কেসিসি সুপার মার্কেট, মুজগুন্নী, খুলনা, ১০ অক্টোবর
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছেন এই নারী। জিরো পয়েন্ট সাহেববাজার, রাজশাহী, ১০ অক্টোবর
বিদ্যুতের খুঁটিতে উঠে ঝুঁকি নিয়ে কাজ করছেন এক কর্মী। জিন্দাবাজার, সিলেট, ১০ অক্টোবর
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিকের মানববন্ধন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১০ অক্টোবর
নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় যুব সংহতির বিক্ষোভ সমাবেশ ও মিছিল। টাউন হল এলাকা, ময়মনসিংহ, ১০ অক্টোবর
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে নির্যাতন, সিলেট এমসি কলেজসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১০ অক্টোবর