এক ঝলক (১১ এপ্রিল ২০১৭)

পাতার ফাঁকে গাছের ডালে বসে আছে এক বুলবুলি। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
পাতার ফাঁকে গাছের ডালে বসে আছে এক বুলবুলি। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
মাচায় ফুটে আছে শসা ফুল। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাঁতার পুর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
থাইল্যান্ডের একটি প্রদেশে সংক্রান পানি উৎসব উপলক্ষে পর্যটকদের দিকে শুঁড় দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে হাতি। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
নৌপথে রাজধানীর পুরান ঢাকার বাদামতলী পাইকারি আড়তে এসেছে আনারস। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা
ঢাকা উত্তর সিটি করপোরেশন আজ মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বরের কূটনৈতিক এলাকায় দূতাবাসগুলোর সামনে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। ইতালি দূতাবাসের সামনে থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম
চৈত্রের গরমে অতিষ্ঠ জনজীবন। তাই একটু স্বস্তি পেতে রাজধানীর হাতিরঝিলের পানিতে নেমেছে শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
আর মাত্র কয়েক দিন পরই গোটা জাতি মেতে উঠবে বাংলা নতুন বর্ষবরণ উৎসবে। বৈশাখ সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তোলেন আশরাফুল আলম
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই জাতিসংঘের শান্তিদূত হয়েছেন। তিনি সংস্থাটির সর্বকালের সর্বকনিষ্ঠ শান্তিদূত হলেন। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে মালালাকে এই সম্মানজনক দায়িত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স
ব্রিটেনের ডানস্টেবলে ওয়েটস্নেড চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হাতিকে খাবার দেন যুক্তরাজ্যের প্রিন্স ফিলিপ। সেখানে হাতির জন্য নতুন যত্নকেন্দ্র খুলেছেন রানি এলিজাবেথ। ছবিটি ১১ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স
চীনের গুইঝো প্রদেশের তাইজিয়াং কাউন্টিতে স্থানীয় উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন আদিবাসী মিয়াও সম্প্রদায়ের নারীরা। ছবিটি ১০ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স