X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১২ নভেম্বর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 12 Nov 2018, 09:19
পাহাড়ে হেমন্তের সূর্যাস্ত। এ সময় বাঁশঝাড়ে এক ঝাঁক পাখি। শান্তিনগর এলাকা, খাগড়াছড়ি শহর, ১১ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
শীতকালীন সবজি শিম আগেই বাজারে এসেছে। শিমের এখন ভরা মৌসুম। শিমের লতায় এসেছে ফুল। ফুলের মধু খেতে ভিড়েছে পতঙ্গ। রামচন্দ্রপুর গ্রাম, পাঁচথুবী ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১১ নভেম্বর। ছবি: এমদাদুল হক
সকালের সূর্যের আলোয় চিক চিক করছে সিলেটের সুরমা নদীর পানি। নদীর ওপর উড়ছে দুটি পায়রা। চাঁদনীঘাট এলাকা, সিলেট নগর, ১২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বগুড়া-৬ আসনের মনোনয়ন ফরম নিচ্ছেন নজরুল ইসলাম খান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীর ভিড়। নয়াপল্টন, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীর ভিড়। ধানমন্ডি, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
সংগীতশিল্পী বেবি নাজনীন ও অভিনেতা হেলাল খান বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রা। ধানমন্ডি ২ নম্বর সড়ক, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
দলের মনোনয়ন ফরম কিনতে এসে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি। নয়াপল্টন, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসে কারাফটকের সামনে অপেক্ষা করছেন দলটির পাঁচ নেতা। নাজিমুদ্দিন রোড, ঢাকা, ১২ নভেম্বর। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
রিভিউ নিয়ে বাঁচলেন মার্করাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস