রাজশাহী নগরের নানা ওয়ার্ডে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। নগরের কেন্দ্রগুলোয় টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি কাউকে। শালবাগান নগর স্বাস্থ্য কেন্দ্র-৫, ১৮ নম্বর ওয়ার্ড, রাজশাহী, ১৪ আগস্ট কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চলছে। বাসের চালক থেকে শুরু করে যাত্রী—কারও মুখে দেখা যায়নি মাস্ক। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট, রাজবাড়ী, ১৪ আগস্ট
বিজ্ঞাপন
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন আক্রান্ত ব্যক্তিরা। হাসপাতালটি সাধারণ রোগীদের সঙ্গেও চিকিৎসা নিতে দেখা যায় অনেক ডেঙ্গু রোগীকে। মিটফোর্ড, ঢাকা, ১৩ আগস্ট
বিজ্ঞাপন
বিধিনিষেধ শেষে খুলেছে দোকানপাট। রাজধানীর নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে মানুষের ভিড়। ঢাকা, ১৩ আগস্টমেরামতের জন্য ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের পুরোনো অংশ। স্ট্যান্ড রোড, চট্টগ্রাম, ১৩ আগস্টলবণ পরিশোধনে ব্যস্ত শ্রমিকেরা। শুকানোর পর আয়োডিন মিশিয়ে এসব লবণ বাজারজাত করা হবে। নিতাইগঞ্জের ডালপট্টি এলাকা, নারায়ণগঞ্জ, ১২ আগস্ট আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শোভাবর্ধণের কাজ করছে রংপুর সিটি করপোরেশন। জিলা স্কুল মোড়, রংপুর, ১৪ আগস্ট সাপ্তাহিক হাটে বিভিন্ন ফসলের সঙ্গে ডিঙি নৌকাটিও বিক্রির জন্য ইঞ্জিন বোটে তুলে নিয়ে যাচ্ছেন বিক্রেতা। বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ডিঙি নৌকা। এ আকারের একটি ডিঙি নৌকা ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ১৪ আগস্ট ওএমএস ট্রাকের সেল থেকে পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়। মোহাম্মদপুর, ঢাকা, ১৪ আগস্ট সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাগ্রহীতাদের এমন চিত্র এখন প্রতিদিনকার। টিকার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন মানুষ। সিলেট, ১৪ আগস্ট
ঘাঘট নদে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। লক্ষ্মণপাড়া, রংপুর, ১৪ আগস্টআজ শনিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডার রিফিলের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। হাসপাতালের কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় রেড ক্রিসেন্ট ও হাসপাতালের কর্মীরা সব অক্সিজেন সিলিন্ডার বাইরে নিয়ে আসেন। কুমিল্লা, ১৪ আগস্টঅসুস্থ মা ফয়জুন্নেসাকে রূপগঞ্জ থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের করোনা বিভাগে নিয়ে আসেন ছেলে ছাত্তার সুমন। ঢাকা, ১৪ আগস্টঢাকায় ফিরছেন মানুষ। স্বাস্থ্যবিধি মানতে অনেকেই ছিলেন উদাসীন। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৪ আগস্টজাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে রাজধানীর সড়কে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। বিজয় সরণি, ঢাকা, ১৪ আগস্ট