X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৩ নভেম্বর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 13 Nov 2018, 09:57
শিকারের অপেক্ষায় ঠায় বসে আছে বাহারি পাখি মাছরাঙা। শামবক্সী গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১২ নভেম্বর। ছবি: এমদাদুল হক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়ার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের ভিড় লক্ষ করা গেছে। নয়াপল্টন, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সামছুর রহমান
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়ার দ্বিতীয় দিনে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের ভিড়। এতে ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। নয়াপল্টন, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সামছুর রহমান
যমুনার তীরে শুকানো হচ্ছে পাট। কালিতলা গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৩ নভেম্বর। ছবি: সোয়েল রানা
রোদেলা সকালে যমুনা নদীতে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলে। কালিতলা গ্রোয়েন বাঁধ, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৩ নভেম্বর। ছবি: সোয়েল রানা
শীতকালীন সবজির চারা বিক্রি করছেন চাষিরা। চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিসহ বৈশাখী ভাতার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে শিক্ষক সমিতিসহ কয়েকটি শিক্ষক সংগঠন। পায়রা চত্বর, রংপুর, ১৩ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেপ্তারের শততম দিন আজ। তাঁর মুক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে শহিদুল আলমের শিক্ষার্থী, সহকর্মী ও বিশিষ্টজনেরা। শাহবাগ, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
রাজধানীর সিক্রেট রেসিপির সকালের নাশতা। এর প্যাকেজের দাম পড়বে ৩৯৯ টাকা। গুলশান-২, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
দোরগোড়ায় শীত। এ সময় লেপের চাহিদা বাড়ে। লেপ তৈরিতে ব্যস্ত এক শ্রমিক। রাজধানীর মোহাম্মদপুরে একেকটি লেপের দাম ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। মোহাম্মদপুর, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ওড়নায় কারচুপির কাজে ব্যস্ত শ্রমিকের হাত। কাপড়ে কারচুপির কাজ করানোর চাহিদা এখনো রয়েছে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
সময় বাঁচাতে এখনো এভাবে ফুটপাতে উঠে যাচ্ছে মোটরসাইকেল। পথচারীদের চলাচলে অসুবিধা হলেও আইন প্রয়োগকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ে না। কারওয়ান বাজার, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ফুটপাতের ম্যানহোলের ঢাকনা নেই, বের হয়ে সড়কে পড়ে আছে নিষ্কাশনকাজে ব্যবহৃত পাইপ। পথচারীদের চলাচলের রাস্তায় এ রকম প্রতিবন্ধকতা ঝুঁকির কারণ হতে পারে। মগবাজার চৌরাস্তা, ১৩ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাজধানীর হাতিরঝিলে আবর্জনা ফেলার জন্য চীন থেকে আনা নতুন ৩২০টি ডাস্টবিন বাক্স বসানো থাকলেও বেশির ভাগ জায়গার বাক্সগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। হাতিরঝিলের মধুবাগ অংশ, ১৩ নভেম্বর। ছবি: দীপু মালাকার
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পথস্কুল। রাজধানীর রায়েরবাজার স্মৃতিসৌধের এই স্কুলে পড়ে অনেক ছিন্নমূল শিশু। ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: আশরাফুল আলম
আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেপ্তারের প্রতিবাদে আঁকা দেয়ালচিত্র। আজ তাঁর গ্রেপ্তারের শততম দিন। ফুলার রোড, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: আশরাফুল আলম
আরও পড়ুন
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
ইবাদতকে মারতে গিয়ে আউট মার্করাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস