ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়ক। পরীবাগ, ঢাকা, ১৩ মে
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়ক। পরীবাগ, ঢাকা, ১৩ মে

এক ঝলক (১৩ মে ২০২১)

আজ সকাল থেকে বেশির ভাগ সময় মেঘাচ্ছন্ন রাজধানীর আকাশ। মাঝেমধ্যে উঁকি দিয়েছে সূর্য। বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিও হয়েছে। বাবুবাজার, ঢাকা ১৩ মে
পবিত্র ঈদুল ফিতর কাল। রাজধানীর গুলিস্তান এলাকায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ। ঢাকা, ১৩ মে
শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের ছোটাছুটি। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহনে করে যাত্রীদের বাড়ির পথে যাত্রার চেষ্টা। সায়েদাবাদ ঢাকা, ১৩ মে
করোনার ভয় উপেক্ষা করে ঈদের আগে শেষ দিনে কেনাকাটা করতে পাবনা শহরের ঈদবাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নেমেছে। নিউমার্কেট সড়ক, পাবনা, ১৩ মে
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় হজরত শাহসুফি মমতাজিয়া হেফজখানা ও এতিমখানার মসজিদে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা ঈদের জামাত আদায় করেন। ফতুল্লা নারায়ণগঞ্জ, ১৩ মে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ নেই। চন্দ্রা মোড় কালিয়াকৈর, ১৩ মে
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়ক। পরীবাগ, ঢাকা, ১৩ মে
এবারের লকডাউনে পাবনা-সিরাজগঞ্জ এলাকার খামারিদের দুধ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বরং ভালো দাম পাওয়ায় তাঁদের মুখে চওড়া হাসি। ছানা তৈরির কারখানাগুলোতে খামারিদের দুধের চাহিদা ও দাম সবচেয়ে বেশি। ছবিটি সম্প্রতি সাঁথিয়ার আমাইকোলা গ্রামের একটি ছানা তৈরির কারখানা থেকে তোলা
ঈদ উদ্‌যাপনে শেষ মুহূর্তে ঘরমুখী মানুষের ভিড় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে। সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট, ১৩ মে
শেষ মুহূর্তের ঈদযাত্রায় মানুষের ভিড় দৌলতদিয়া ফেরিঘাটে। রাজবাড়ী, ১৩ মে
করোনার সংক্রমণ বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর ঈদগাহে ঈদের নামাজ হবে না। এ কারণে বন্ধ রয়েছে নগরের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান। সিলেট, ১৩ মে
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেন বাসদের নেতা-কর্মীরা। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৩ মে
শেষ মুহূর্তে জুতার দোকানে কেনাকাটা চলছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাটা শোরুম থেকে তোলা। গুলিস্তান, ঢাকা, ১৩ মে
গণপরিবহন না থাকায় পিকআপ ভ্যানে গাদাগাদি করে ফেরির উদ্দেশে শিমুলিয়া ঘাটে যাচ্ছে ঘরমুখী মানুষ। বাবুবাজার সেতু, ১৩ মে