বৃষ্টিতে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি বুধবার রাজধানী মিরপুরের কালসী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমআজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। থেমে থেমে ঝিরিঝির বৃষ্টি। ছবিটি সকালে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামহরেক জাতের আম নিয়ে গতকাল মঙ্গলবার থেকে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া বটতলী এলাকায় শুরু হয়েছে আম বিক্রয় ও প্রদর্শনী মেলা। সাত দিনব্যাপী এই মেলার আয়োজক খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতি। ছবি: নীরব চৌধুরীমধ্য লন্ডনে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। তারা জানায়, দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্সরং মেখে সং সাজেননি তাঁরা। কয়লাখনিতে কাজ করতে গিয়ে চেহারার এমন দশা হয়েছে এই শ্রমিকদের। ছবিটি গতকাল মঙ্গলবার ভারতের বারসানা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্সপবিত্র রমজান ও ঈদ উপলক্ষে টুপির পসরা সাজিয়েছেন দোকানি। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলমনতুন জামাকাপড় বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। কুমিল্লার ইস্টার্ন ইয়াকূব প্লাজা ব্যস্ত নগরবাসী। ক্রেতাদের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে নগরের রূপসী শাড়িবিতান থেকে তোলা। ছবি: এমদাদুল হকঈদকে সামনে রেখে রাজধানীর অভিজাত বিপণিবিতানের দোকানিরা নতুন পোশাক সাজিয়ে রেখেছেন। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থেকে তোলা। ছবি: আবদুস সালামডোবায় পদ্ম ফুল। ছবিটি আজ বুধবার সকালে পিরোজপুর শহরের থানা সড়ক থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সালনরসিংদীর কান্দারপাড় বাসস্টান্ডের কাছে গতকাল মঙ্গলবার পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়। ছবিটি সকালে তোলা। ছবি: হাসান রাজাসুইজারল্যান্ডের বেসেলে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এক শিল্পমেলা। মেলার আগে সেখানে দক্ষিণ আফ্রিকার এক শিল্পীর শিল্পকর্ম দেখা যাচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপিরঙ্গন ফুলের ছবিটি বুধবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হকঈদ সামনে রেখে ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা দিয়েছে পাবনা বন্ধুসভা। জামা পেয়ে এই শিশুর উচ্ছ্বাসের ছবিটি বুধবার পাবনা শহরের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদসারা দিনই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বিকেলের দিকে অনেক এলাকায় নামে বৃষ্টি। ছবিটি বুধবার বিকেলে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামবুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেটে নগরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ছবিটি মিরাবাজার এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদঈদ উপলক্ষে নতুন রং ও রূপে নদীতে নামবে পুরোনো লঞ্চ। সেই প্রস্তুতিই চলছে। ছবিটি বুধবার দুপুরে বরিশাল নদীবন্দর থেকে তোলা। ছবি: সাইয়ানজোয়ার ও বৃষ্টির পানিতে ভিজে গেছে বিভিন্ন কৃষিপণ্য। ভেজা আদা রোদে শুকাতে হচ্ছে। ছবিটি বুধবার বিকেলে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তোলা। ছবি: সৌরভ দাশপাহাড় ধসে বিলীন হয়ে গেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অনেক বসতবাড়ি। ছবিটি বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীলপ্রজাপতির নাম শ্বেত ময়ূর বা হোয়াইট পিকক। ছবিটি বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজরাজধানীর বাংলা একাডেমির মিলনায়তনে পালিত হলো বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ৭০তম জন্মদিন। বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ। এ সময় অতিথিরা লেখকের জন্মবার্ষিকী স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। ছবি: সাবিনা ইয়াসমিন