X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৪ নভেম্বর ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 14 Nov 2018, 10:06
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের দুটি গাড়িতে আগুন দেন। ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: আবদুস সালাম
ভোলার কিছু জমিতে আমন ধান কাটা শুরু হয়েছে। এবার আমন ধানের ফলন গড়পড়তা ভালো। তাই কৃষকের মুখে হাসি। দৌলতখান পৌরসভা, ভোলা, ১৩ নভেম্বর। ছবি: নেয়ামতউল্যাহ
ঝুমকা ফুল। শীতের আগমনী বার্তা জানান দেয় এই ফুল। লুম্বিনি এলাকা, রাঙামাটি শহর, ১৩ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় বুধবার ভোরে মালবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল। তেজগাঁও, ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: দীপু মালাকার
নাইকো দুর্নীতি মামলার শুনানিকে কেন্দ্র করে পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী জজ আদালতের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। নাজিমুদ্দিন রোড, ১৪ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেন। ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: আবদুস সালাম
মেশিনে কাঠের আসবাবের বিভিন্ন অংশ তৈরিতে ব্যস্ত এক শিশু। ফাহিমের মতো অনেক বিহারি শিশু রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করে। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, ১৩ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
কার্তিক মাস শেষ হতে চলল। দুয়ারে কড়া নাড়ছে শীত। এখনই রাজধানীতে মিলছে শীতের পিঠা। এক পিঠা বিক্রেতার হাতে ভাপা পিঠা তৈরির উপকরণ। ইকবাল রোড, ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
আরও পড়ুন
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
ইবাদতকে মারতে গিয়ে আউট মার্করাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস