কালবৈশাখীর প্রভাবে কালো মেঘে ঢাকা রাজধানীর আকাশ। বৃহস্পতি ও শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাবু বাজার এলাকা, ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর পুরান ঢাকার বানিয়ানগর এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করছেন সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারনিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন পুলিশের সদস্যরা। ভিক্টোরিয়া পার্ক এলাকা, ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারসকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মোটরসাইকেল, ইজিবাইক বন্ধসহ মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে মাইকিং। নয়নপুর, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল। ছবি: নীরব চৌধুরীগাছে বসে উঁকিঝুঁকি মারছে কাঠঠোকরা। মজগুন্নী, খুলনা, ১৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেনমেয়র হানিফ উড়ালসড়কের গুলিস্তানের কাছাকাছি এলাকায় চেকপোস্ট বসিয়েছে র্যাব। করোনার সংক্রমণ রোধে তারা যান চলাচল নিয়ন্ত্রণ করছে। ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: মাসুম আলীপুরান ঢাকার গোবিন্দ দত্ত লেন এলাকায় ছয় ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাই এলাকাটি লকডাউন করে দিয়েছেন এলাকাবাসী। ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারপুরান ঢাকার একটি বাড়িকে হোম কোয়ারেন্টিন ঘোষণা করে নির্দেশনা টাঙিয়ে দিয়েছে পুলিশ। ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারকরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকার সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচল সীমিত করা হয়েছে। ঢাকা, ১৫ এপ্রিল। ছবি: দীপু মালাকারকরোনাকালে বাসার ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর জন্য তা কিনছেন এক ব্যক্তি। দোলখোলা, খুলনা, ১৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেনদুদিন আগে ঢাকা থেকে যশোরের বাড়িতে ফেরেন এক নারী ও শিশু। পরে পরিবারটির সব সদস্যকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নাজিরশংকরপুর চাতাল মোড়, যশোর, ১৫ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলালোকজনকে সচেতন করতে মাইকিং করছেন করোনাভারাস সচেতনতা ও প্রতিরোধ দলের এক কর্মী। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল। ছবি: নীরব চৌধুরীকরোনা পরিস্থিতিতে খাদ্যসহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেন দরিদ্র লোকজন। তফসিডাঙ্গা, যশোর, ১৫ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলাসড়কে যানবাহন নেই। তাই রিকশাভ্যানে করে অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন স্বজনেরা। গোয়ালখালী এলাকা, খুলনা, ১৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেনকরোনাকালে ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করে চলছেন সাবিহা ইয়াসমিনের মতো স্বাস্থ্যকর্মীরা। সাবিহা ইয়াসমিন একজন পরিবার কল্যাণ সহকারী। কাজ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে। দত্তপাড়া, দৌলতপুর, খুলনা, ১৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেনসামাজিক দূরত্ব নিশ্চিত করতে সিলেট নগরে র্যাবের টহল। রিকাবী বাজার, সিলেট, ১৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছেন এই নারীরা। প্রখর রোদে দীর্ঘক্ষণ অপেক্ষার পর মিলেছে ত্রাণ। রিকাবী বাজার, সিলেট, ১৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ