মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সাভার, ১৪ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সাভার, ১৪ ডিসেম্বর

এক ঝলক (১৫ ডিসেম্বর, ২০২০)

বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের শুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহান বীর মুক্তিযোদ্ধারা শুট করছেন। নারায়ণগঞ্জ, ১৪ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সাভার, ১৪ ডিসেম্বর
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বরিশাল অঞ্চলে চাষের উপযোগী রবি ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় কৃষি কর্মকর্তারাসহ কিষান-কিষানিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ছবিটি রহমতপুরে অবস্থিত বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণকক্ষ থেকে তোলা। বরিশাল, বাবুগঞ্জ উপজেলা, ১৫ ডিসেম্বর
হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ সারি। ময়মনসিংহ নগরের র‍্যালির মোড় এলাকায় মঙ্গলবার
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২–এ নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে ষষ্ঠ দিনের মতো অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকা, ১৫ ডিসেম্বর
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন নর্দমায় পড়ে সিলেটের বিশিষ্ট কবি আবদুল বাছেত মোহাম্মদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন। মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
বিজয় দিবস সামনে রেখে মৌলভীবাজার শহীদ মিনারে চলছে আলপনা আঁকা। মৌলভীবাজার, ১৫ ডিসেম্বর
বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য জানাতে ফুলের তোড়ার চাহিদা অনেক। তাই ১৫ ডিসেম্বরের সকাল থেকেই ফুলের মালা তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করেন দোকানিরা। ফুল মার্কেট, খুলনা, ১৫ ডিসেম্বর
কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের বনের ভেতর দুধকচুগাছে মনোরম ফুল ধরেছে। গাজীপুর, ১৫ ডিসেম্বর ২০২০
লোকালয়ে হঠাৎ বানরের আনাগোনা। এলাকাবাসী জানান, প্রায় ২০-২৫টি বানর সকাল থেকে এই এলাকায় বিচরণ করছে। কেউ কেউ খাবার দিচ্ছে ওদের। লালবাগ রোড, ঢাকা, ১৫ ডিসেম্বর
বিজয় দিবস উপলক্ষে কার্জন হলের সামনের সড়কের ফুটপাথে তৈরি করা হচ্ছে বাহারি নকশার ফুলের তোড়া। আকারভেদে প্রতিটি তোড়ার দাম পড়ে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। ঢাকা, ১৫ ডিসেম্বর
শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও বিরাম নেই নির্মাণশ্রমিকদের। বছিলা, ঢাকা, ১৫ ডিসেম্বর
পাহাড়ের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নেই। সিঙ্গিনালা আমতলী এলাকায় গাড়ি চলে না। অসুস্থ স্ত্রীকে পিঠে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বামী। পূর্ব সিঙ্গিনালা এলাকা, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বর