দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া, নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। ঢাকা, ১৫ ডিসেম্বরভিআইপি চলাচলের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। কলাবাগান, ঢাকা, ১৫ ডিসেম্বর দুর্ঘটনা ও যানজট নিরসনে ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি দ্রুত অপসারণের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়া, নারায়ণগঞ্জ, ১৫ ডিসেম্বরশিক্ষার্থীদের জন্য নতুন বছরের বই নিয়ে যাচ্ছেন শিক্ষকেরা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ ডিসেম্বরজুমচাষের আদা, হলুদ, কচু, পেঁপেসহ হরেক রকমের পণ্য বহনের জন্য ব্যবহৃত হয় ঝুড়ি। আজ বুধবার সেখানে সাপ্তাহিক হাটবারে ঝুড়িগুলো বিক্রির জন্য নিয়ে আসেন বিক্রেতারা। আকার ও মানভেদে একেকটি ঝুড়ি সাড়ে ৩০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। রাঙামাটি, ১৫ ডিসেম্বরবিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। মিরসরাই উপজেলা, চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
হানাদারমুক্ত দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোভাযাত্রার আয়োজন করে। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ ডিসেম্বরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে লোনাপানির ১০০টি কুমির অবমুক্ত করে বন বিভাগ। চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন, ১৫ ডিসেম্বরবিজয় দিবস উদ্যাপনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডলের চাঁদা দাবির প্রতিবাদে যৌনপল্লির কয়েক শ বাসিন্দা বিক্ষোভ ও মানববন্ধন করেন। গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ১৪ ডিসেম্বর।
বিজ্ঞাপন
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী, ১৫ ডিসেম্বরসকালের রোদে বসে খাঁচায় বন্দী প্রিয় পাখি দুটিকে খাবার দিচ্ছে ভাই-বোন। কুমিল্লা নগরের মনোহরপুর এলাকা। ১৫ ডিসেম্বর, টিনের ছাদে ঘুরে বেড়াচ্ছে বানরটি। সিলেট শহরতলির লাক্কাতুরা রাবারবাগান এলাকা। ১৫ ডিসেম্বরসদর হাসপাতালে সেবাপ্রত্যাশী নারী ও পুরুষেরা সারিবদ্ধ হয়ে টিকিট কাটছেন। কুমিল্লা, ১৫ ডিসেম্বরশীতকালে বিল, জলাশয় কিংবা পুকুরে শাপলা ফুলের দেখা মেলে। সিলেটের তারাপুর চা-বাগান এলাকাবাজারে নেওয়ার জন্য জমি থেকে নাপা শাক তুলছেন কৃষক। চকপাড়া, শ্রীপুর, গাজীপুর