X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৭ জুন ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 17 Jun 2018, 08:54
বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচ-৯৯ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এই ব্যাচেরই ছাত্র মাশরাফি আজ রোববার যেন ফিরে গেলেন স্কুলজীবনে। ঘোড়ার গাড়িতে ওঠা-ঢোল বাজানো, কিছুই বাদ দিলেন না তিনি। ছবি: কার্ত্তিক দাশ
ঈদের পরদিন জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল। খাঁচার সামনে দর্শনার্থীদের দেখেই কি পেখম মেলল ময়ূরটি? মিরপুর, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
পাকা সড়ক ভেঙে বন্যার পানি ঢুকছে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কুণিমোড়া-কাউকাপন বাজার সড়কে। মৌলভীবাজার, ১৭ জুন। ছবি: কল্যাণ প্রসূন
দুরন্ত শৈশব! পরিত্যক্ত লিচুর খাঁচা নিয়ে নিজের মতো করে খেলায় মেতেছে শিশুটি। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুন। ছবি: জামিউল ইসলাম
আফগানিস্তানের কাবুলে ঈদের ছুটির প্রথম দিনে খেলায় মেতেছে শিশুরা। কাবুল, আফগানিস্তান, ১৫ জুন, ২০১৮। ছবি: রয়টার্স।
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড়। ১৬ জুন, ২০১৮। ছবি: প্রথম আলো
জাফলংয়ের পিয়াইন নদে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। সিলেট, ১৬ জুন। ছবি: দীপু মালাকার
মিসরের মেনোফিয়া প্রদেশে ‘ফারাওনিক সি’ লেক থেকে মাছ ধরার পর রান্না করেছেন জেলেরা। ১৬ জুন। ছবি: এএফপি
ঈদের পরদিন জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বানরের খাঁচার সামনে শিশুদের সঙ্গে বড়রাও। মিরপুর, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
রূপপুর থেকে আবার সরবরাহ শুরু, দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে