X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৭ ফেব্রুয়ারি ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 17 Feb 2019, 09:30
মগবাজার-মৌচাক উড়াল সড়কের সড়ক বিভাজকের ওপর ঘুমিয়ে আছে দুই পথশিশু। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। মালিবাগ, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ফুটেছে হলদে রাধাচূড়া ফুল। মিলনপুর মাভিলা, খাগড়াছড়ি,১৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সকালে ক্ষণিকের বৃষ্টিতে রাজধানীর পান্থপথ এলাকায় গ্রিন রোডে পানি জমে যায়। সেই পানির মধ্যে দিয়েই ছুটছে ব্যক্তিগত গাড়ি, রিকশা। ছবি: মিন্টু হোসেন
দ্বীপে বসে আছে এক ঝাঁক শামুকখোল পাখি। উগলছড়ি বিল, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
মাটির হাঁড়ির বদলে এখন প্লাস্টিকের বোতলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন গাছি। চকভ্যালি, শাজাহানপুর, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি । ছবি: সোয়েল রানা
টার্কির লড়াই। পাইকপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ ফেব্রুয়ারি । ছবি: সোয়েল রানা
গবাদি পশুর জন্য খাবার নিয়ে ফিরছেন দুই নারী। সঙ্গে আছে শিশুটিও। পাইকপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
রাজধানীর গ্রীন রোডের ফুটপাথে অবৈধভাবে রাখা হয়েছে রড। সেখানেই চলছে কাজ। বাধ্য হয়ে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটছেন। গ্রীন রোড, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: প্রবীর কুমার পাল
সারি সারি পেঁপেগাছ। প্রতিটি গাছে ঝুলে আছে অসংখ্য পেঁপে। যশোরে বাণিজ্যিকভাবে চাষ হয় পেঁপের। পানিসারা, ঝিকরগাছা, যশোর, ১৭ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
খাবারের খোঁজে উড়ছে ঘুঘু। শিবগঞ্জ, সিলেট, ১৭ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেট সদরের বিভিন্ন এলাকায় সবজির ভালো ফলন হয়েছে এবার। প্রতিদিন এসব সবজি বিক্রি হয় বিভিন্ন বাজারে। টুকেরবাজার এলাকায় বসে বৃহত্তম সবজির হাট। সেখানে চলে পাইকারি ও খুচরা দরে বিকিকিনি। টুকেরবাজার, সিলেট, ১৭ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ভোরের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আমের মুকুল। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ১৭ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
রাজধানীর তেজগাঁও এলাকায় আজ রোববার ভোররাতের ঝড়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্ট ভেঙে বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলে আছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবি: সুমন ইউসুফ
লন্ডন ফ্যাশন উইক ওমেন’স এ/ডব্লিউ ১৯-এ ক্যাটওয়াক করছেন এক মডেল। লন্ডন, যুক্তরাজ্য, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
রাজধানীতে পুরোনো পণ্যের বিকল্প বাজার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের ১ নম্বর ফটকের সামনে বসে এই বাজার। স্বল্প মূল্যে মেলে বিকল ও সচল পুরোনো ইলেকট্রনিক পণ্য। ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
বসন্ত এসে গেছে। রক্তকাঞ্চন ফুলে ছেয়ে গেছে গাছ। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
বাগানবিলাস ফুল তার শোভা ছড়াচ্ছে। ৩২ নম্বর রোড, ধানমন্ডি, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
আরও পড়ুন
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
হাতে ৯ উইকেট, পিছিয়ে কেবল ৩ রানে, প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার
বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা