X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (১৮ অক্টোবর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 18 Oct 2017, 09:19
জুমে উৎপাদিত শুকনো মরিচ হাতে গুঁড়ো করা হচ্ছে। ১৮ অক্টোবর, দীঘিনালা, সীমানাপাড়া, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্ত এলাকায় অবস্থান নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। ১৮ অক্টোবর, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
পাবনার বেশ কিছু গ্রামে পরীক্ষামূলকভাবে কার্পাস তুলার চাষ শুরু হয়েছে। ফুটেছে কার্পাস তুলার ফুল। ১৭ অক্টোবর, হিমাইতপুর, পাবনা। ছবি: হাসান মাহমুদ
ফুটেছে টগর ফুল। এটি কাঠমল্লিকা নামেও পরিচিত। ১৮ অক্টোবর, মালিগাছা, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
লান্টানা প্রধানত বর্ষাকালের ফুল। কিন্তু সারা বছরই এই ফুল ফোটে। ১৭ অক্টোবর, জামিলনগর, বগুড়া শহর। ছবি: সোয়েল রানা
কুঞ্জলতা ফুলে লেগে থাকা ভোরের শিশির। ১৮ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
গাছের পাতায় শরতের রং। ১৭ অক্টোবর, ফ্রান্স। ছবি: রয়টার্স
খালে একাধিক বড়শি পেতে মাছ ধরছেন এক নারী। ১৮ অক্টোবর, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ছবি: এম রাশেদুল হক
সাফারি পার্কে ম্যাকাও পাখি। সাম্প্রতিক ছবি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। ছবি: কমল জোহা খান
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পর মাকে খুঁজে না পেয়ে কাঁদছে তিন মেয়ে। ১৭ অক্টোবর, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম
মাদাম তুশোর জাদুঘরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তিতে তুলির শেষ আঁচড়। ১৭ অক্টোবর, বার্লিন, জার্মানি। ছবি: রয়টার্স
গাছে উঠে বসেছে মুরগি। ১৮ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
বাংলাদেশ অরিস্টিওপোরোসিস দিবস ২০১৭ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। ১৮ অক্টোবর, তোপখানা রোড, ঢাকা। ছবি: হাসান রাজা
কোনো পূর্বাভাস ছাড়াই চট্টগ্রাম নগরে হঠাৎ বৃষ্টি। ১৮ অক্টোবর, জামালখান মোড়, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
ইসলামিয়া মার্কেট ব্যবসায়ীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন। ১৮ অক্টোবর, নীলক্ষেত, ঢাকা। ছবি: সাবিনা ইয়াসমিন
নৌকায় মাছ ধরার চাঁই নিয়ে হাওরে যাচ্ছেন দুই মৎস্যজীবী। ১৮ অক্টোবর, হরিপুর, জৈন্তাপুর, সিলেট। ছবি: আনিস মাহমুদ
মাছ ধরা শেষে রোদে জাল শুকানো হচ্ছে। জালের ওপাশে দাঁড়িয়ে এক শিশু। ১৮ অক্টোবর, হরিপুর, জৈন্তাপুর, সিলেট। ছবি: আনিস মাহমুদ
রাত পোহালেই শ্যামাপূজা। এখন চলছে প্রতিমা রং করার কাজ। ১৮ অক্টোবর, আদর্শপাড়া, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
পিঠে বোঝা নিয়ে প্রতিদিন কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন এই ব্যক্তি। ১৮ অক্টোবর, দীঘিনালা, সীমানাপাড়া, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে সূর্যাস্ত। ১৮ অক্টোবর, দীঘিনালা, মিলন কার্বারীপাড়া, খাগড়াছড়ি। ছবি: নীরব চৌধুরী
দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৮ অক্টোবর সন্ধ্যা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ছবি: আশরাফুল আলম
বরিশাল নগর প্রস্তুত শ্মশান দীপাবলি উৎসবের জন্য। ১৮ অক্টোবর, শ্মশান, বরিশাল নগর। ছবি: সাইয়ান
খালেদা জিয়াকে অভ্যর্থনা রাস্তার একপাশে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান। আরেক পাশে ব্যাপক যানজটে জনদুর্ভোগ। ১৮ অক্টোবর সন্ধ্যা, বিমানবন্দর সড়ক, ঢাকা। ছবি: আশরাফুল আলম
আরও পড়ুন
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
রিভিউ নিয়ে বাঁচলেন মার্করাম
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস