করোনাকালে বন্ধ ছিল বগুড়ার দইয়ের ব্যবসা। দইয়ের ব্যবসা স্বাভাবিক হতে শুরু করেছে। তাই দইয়ের সরার চাহিদা বাড়ছে। ভাটায় পোড়ানো হবে এই সরাগুলো। শাজাহানপুর, বগুড়া, ১৮ অক্টোবরপ্রথম আলোর ট্রাস্টের আয়োজনে বন্যায় বিপর্যস্ত পরিবারের সদস্যদের ত্রাণসহায়তা দেওয়া হয়। আসামপাড়া, জাফলং, সিলেট, ১৫ অক্টোবর কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য। বড়াদম বালুখালী, রাঙামাটি, ১৮ অক্টোবরবিএনপির কেন্দ্রীয় নেতা, জেলা আহ্বায়ক, সদস্যসচিবসহ পাঁচ নেতার বাড়িতে গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে জানালা-দরজার কাচ ভাঙচুর করে। হামলার পরে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হকের বাড়ি। উপশহর, যশোর, ১৮ অক্টোবরসাদা খঞ্জন সবসময় লেজ নাড়ে আর কিচকিচ করে ডাকে। পাখিটির দেখা মিলেছে টিএসসি এলাকায়। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তিনি হাসপাতালে মারা যান। সেখানেই স্বজনদের আহাজারি। মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ১৮ অক্টোবরখাগড়াছড়ি-দীঘিনালা উপজেলা সড়কে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খাগড়াছড়ি, ১৮ অক্টোবর
বিজ্ঞাপন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে কেনাকাটা। খন্দকার হক টাওয়ার, কুমিল্লা, ১৮ অক্টোবরধর্ষণবিরোধী লংমার্চে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা ও মহানগর শাখার প্রতিবাদ সমাবেশ। অশ্বিনী কুমার হলের সামনে, বরিশাল, ১৮ অক্টোবরপুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু ও সারা দেশে ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে চিত্রকর্ম প্রদর্শন করে প্রতিবাদ করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে, সিলেট, ১৮ অক্টোবরজাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২০ সালে প্রয়াত ১৮ সদস্যদের স্মরণসভায় পরিবারকে স্মারক দেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অতিথিরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৮ অক্টোবর