এক ঝলক (১৯ আগস্ট, ২০২১)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনিকে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ঢাকা, ১৯ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
বরিশাল সদর ইউএনও বাসভবনে হামলার ঘটনার জেরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল নগর, ১৯ আগস্ট
চারদিকে বেগুনি, মাঝখানে হলুদ ঝুমকোলতা ফুল দেখতে অনেকটা কানের দুলের মতো। কুমিল্লা, ১৯ আগস্ট
আউশ ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন মান্নান শিমুলী দম্পতি। দৌ–বাড়িয়া, বগুড়া সদর, ১৯ আগস্ট
ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার তৈরির কাজে ব্যস্ত কারিগর। এ কাজে ৮০০ টাকা মজুরি পেয়ে থাকেন তাঁরা। ৫ নম্বর ঘাট, নারায়ণগঞ্জ, ১৯ আগস্ট
সকাল সকাল মাছবাজারে এসেছেন মানুষ। কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অনেকেই মাস্ক পরেননি। ৩ নম্বর মাছঘাট, নারায়ণগঞ্জ, ১৯ আগস্ট
পবিত্র আশুরা উপলক্ষে বের হয়েছে তাজিয়া মিছিল। গোয়ালন্দ, ১৯ আগস্ট