বৃষ্টিস্নাত ফুলের ছবিটি রাঙামাটি শহরের কলেজগেট এলাকা থেকে আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমামহালছড়ির চেঙ্গী নদী কাপ্তাই হ্রদের সঙ্গে যুক্ত। নদীতে পানি আসায় ফসলি জমিতেও পানি উঠে গেছে। হাট-বাজারে যাতায়াত করতে স্থানীয়দের নৌকা ব্যবহার করতে হচ্ছে। ছবিটি আজ বুধবার খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীপরিত্যক্ত কাঠের ওপর বসে আছে এক শামুক। ছবিটি সম্প্রতি রাজধানীর গ্রিনরোড এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলামচলছে পাট কাটা। অনুকূল আবহাওয়ার কারণে পাবনা অঞ্চলে এবারও পাটের উৎপাদন ভালো হয়েছে। চাহিদা বৃদ্ধির কারণে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলার ৪৫ হাজার ৭৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। ছবিটি আজ বুধবার পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদসকালের ঝির ঝির বৃষ্টিতে সিক্ত এলামেন্ডা ফুল। ছবিটি আজ বুধবার খুলনার নুরনগর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনমাছ ধরতে পানি সেচছেন বাবা। আর নেটের জাল ধরে আছে ছেলে। ছবিটি মঙ্গলবার পাবনা সদরের টেবুনিয়া রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদপাতার ডগায় বসেছে এক ফড়িং। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলামচট্টগ্রাম নগরে আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজট। ছবিটি নগরের চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল১০ পাউন্ডের নতুন প্লাস্টিকের নোট হাতে এক ব্যক্তি। ছবিটি মঙ্গলবার যুক্তরাজ্যের উইনচেস্টার থেকে তোলা। ছবি: রয়টার্সইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে দলকে সমর্থন জানাতে মুখে পতাকা এঁকেছেন এসি মিলানের এক সমর্থক। ছবিটি মঙ্গলবার চীনের গুয়াংজু থেকে তোলা। ছবি: এএফপিভারতের কমিউনিস্ট-শাসিত ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের ডাকে আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে ১২ ঘণ্টার বন্ধ্। বন্ধ্ চলাকালে কংগ্রেসের সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ছবি: দেবাশিস রায়পথের ধারের আকন্দ ফুলে গুবরে পোকা। ছবিটি আজ বুধবার দিনাজপুরের চিরিরবন্দর এলাকা থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীরপদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পাড়ে আটকা পড়েছে পণ্যবাহী কয়েক শ ট্রাক। ছবিটি আজ বুধবার সকালে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকা থেকে তোলা। ছবি: অজয় কুণ্ডুহিউম্যানহলারের পাদানিতে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে চালকের সহকারী এক শিশু। ছবিটি আজ বুধবার রাজধানীর রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালামচট্টগ্রামে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ছবিটি নগরের চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীলসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী এলাকার একটি মাঠে পানি উঠেছে। সেখানে ছোট-বড় সবাই মাছ ধরতে নেমেছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: সাজেদুল আলমমাঠ থেকে আমনের চারা তুলে রোপণের জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার মাজপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাথেমে থেমে বৃষ্টির কারণে নাকাল চট্টগ্রাম নগরবাসী। ছবিটি আজ বুধবার দুপুরে নগরের মুরাদপুর মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীলএখন আমন ধান রোপণের মৌসুম। রোপণের জন্য কৃষক বীজতলা থেকে আমনের চারা তুলছেন। ছবিটি আজ বুধবার ফরিদপুর সদর উপজেলার নইমুদ্দিন মাতুব্বরে ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামানছোট মাছ ধরতে ‘আনতা’র প্রয়োজন হয়। আনতা এক ধরনের ফাঁদ। দারু মিয়া ২০ বছর ধরে আনতা বানান। পাইকাররা তাঁর বাড়িতে এসে আনতা কেনেন। একেকটি আনতার দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। ছবিটি আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হকবাঁশের তৈরি ‘লাই’ শস্য রাখতে ব্যবহৃত হয়। সেই লাই বিক্রি করতে বাজারে এসেছেন অনেকে। আকারভেদে একেকটি লাইয়ের দাম ২০০ থেকে ৩০০ টাকা। ছবিটি আজ বুধবার খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীসিলেট নগরের কাজীরবাজারের কলার আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। নগরের বিভিন্ন এলাকায় খুচরা দরে এই কলা বিক্রি করা হবে। ছবিটি আজ বুধবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদপানিতে এখন টইটুম্বুর সিলেটের সুরমা নদী। ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নদীতে নেমেছেন এক জেলে। ছবিটি আজ বুধবার সিলেট নগরের কলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদতাপ দাহে অতিষ্ঠ জনজীবন। অসহনীয় গরমে ক্লান্ত এক রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন ফুটপাতে। ছবিটি আজ বুধবার সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদউচ্চ আদালতের আদেশের পর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওঠা-নামার তিনটি সিঁড়ি অপসারণ করেছে ফ্লাইওভারটির নির্মাণকারী প্রতিষ্ঠান। ছবিটি আজ বুধবার বিকেলে ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালামজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কও। ছবিটি আজ বুধবার খেজুর বাগান মোড় গোল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনচট্টগ্রামের দেওয়ানহাট থেকে কদমতলী উড়ালসড়ক হয়ে রেলস্টেশনের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক বিভাজনের ওপরে উঠে যায়। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশআজ বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ২০৩৫ সাল পর্যন্ত ঢাকার উন্নয়ন অপশন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা। ছবি : সাইফুল ইসলামবৃষ্টির পর পরিবহন সংকটে পড়েন চট্টগ্রাম নগরবাসী। গণপরিবহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় সাধারণ মানুষকে। ছবিটি আজ বুধবার বিকেলে নগরের টাইগার পাস মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশআজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘দেশরত্ন শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: সাবিনা ইয়াসমিন