হাটে ক্রেতা কম। তাই ঘুমাচ্ছেন ব্যাপারী। ফতুল্লা হাট, নারায়ণগঞ্জ, ১৯ জুলাই।
স্বাস্থ্যবিধি না মেনে বাসে তোলা হয়েছে অতিরিক্ত যাত্রী। দৌলতদিয়া ঘাট, জুলাই ১৯।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার এক হাজার মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করে জেলা প্রশাসন। নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়া, ১৯ জুলাই।
বিজ্ঞাপন
জুমের ফসল তুলে ইঞ্জিন বোটে করে রাঙামাটি শহরে বিক্রি করতে যাচ্ছেন চাষিরা। রাঙামাটি, ১৯ জুন। বাগান থেকে আনা রাঙ্গুয়াই জাতের আম ট্রাক থেকে নামাচ্ছেন দুই ব্যক্তি। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ জুলাই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পিকআপে করে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। আঙ্গাউড়া, দাউদকান্দি, ১৯ জুলাই। শিমুলিয়া লঞ্চঘাটে ঘরমুখী মানুষের জটলা। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই। লৌহজং, মুন্সিগঞ্জ, ১৯ জুলাই।
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গরুর হাটে ক্রেতাদের ভিড়। ফকিরহাট, সীতাকুণ্ড, ১৮ জুলাই। গ্রামের পথে পথে কাঁধে করে হাঁস বিক্রি করতে বেরিয়েছেন লাল মিয়া। প্রতি জোড়া হাঁস বিক্রি করছেন ৫০০ থেকে ৫৫০ টাকায়। পান্ডারদীঘি, রংপুর, ১৯ জুলাই।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন না পেয়ে অপেক্ষায় ঘরমুখী মানুষ। চন্দ্রা, কালিয়াকৈর, ১৯ জুলাই।পাতাহীন গাছের ডালে ঘুঘু। দিঘি, মানিকগঞ্জ, ১৯ জুলাই। ঈদ সামনে রেখে কোরবানির পশু জবাই করার জন্য কামারশালায় তৈরি হচ্ছে ছুরি। ময়মনসিংহ, ১৯ জুলাই।