X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২১ আগস্ট, ২০২১)
প্রথম আলো ডেস্ক
Published: 21 Aug 2021, 16:24
চলছে শরৎকাল। সবুজ পাহাড়ের গা ছুঁয়ে দিয়ে যাচ্ছে সারি সারি মেঘের ভেলা। মেঘের মধ্যে উঁকি দিচ্ছে পর্যটনকেন্দ্রের কটেজগুলো। সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি।২১ আগস্ট
তিস্তার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। তলিয়েছে বাড়িঘর ও সড়ক। এমন পরিস্থিতিতে নিরাপদে সরে যাচ্ছেন পানিবন্দী মানুষ। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২০ আগস্ট
বিজ্ঞাপন
মাছ ধরার ফাঁদ বানাতে ব্যস্ত এক ব্যক্তি। স্থানীয়ভাবে এই ফাঁদ পরিচিত ‘দোহার’ নামে। প্রতিটি দোহার বিক্রি করা হয় ৩৫০ টাকায়। শ্রীরামপুর, রাজশাহী, ২১ আগস্ট
বিজ্ঞাপন
উন্নত চিকিৎসার জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী, ২১ আগস্ট
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পাশের সড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভাটবাউর, মানিকগঞ্জ
বাইসাইকেলে ফেরি করে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিকের পণ্য নিয়ে সকালেই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা। পশ্চিমবাজারে শ্রীমঙ্গল সড়ক, মৌলভীবাজার, ২১ আগস্ট
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো তিন দিনেও পায়নি ফেরির নাগাল। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরির অপেক্ষায় গাড়িগুলো। গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ আগস্ট
আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিহত ব্যক্তিদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা–কর্মী ও এ ঘটনায় আহত নেতারা। ঢাকা, ২১ আগস্ট
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটনকেন্দ্রগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে ভ্রমণে আসা অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। পাঠানপাড়া লালন শাহ মঞ্চ, রাজশাহী, ২১ আগস্ট
হিঙ্গাজিয়া চা-বাগানে মল্ল উৎসবে খেলছেন কুস্তিগিররা। কুলাউড়া, মৌলভীবাজার, ২১ আগস্ট
ডাল ভাঙানোর জাঁতার এখন প্রচলন নেই বললেই চলে। বাড়ির উঠানে জাঁতা ঘুরিয়ে ডাল ভাঙছেন গৃহবধূ মাজেদা বেগম। সুলতান খার ডাংগী, নর্থ চ্যানেল, ফরিদপুর
আরও পড়ুন
প্রথম জন্মদিনও উদযাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
তৈমুরের পর গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের জেলাগুলোর জন্য নেওয়া হচ্ছে ১২ অতিরিক্ত এসপি–এএসপিকে
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপির প্রতিনিধিদল সচিবালয়ে