বিকেলে ইচিং বিচিং খেলায় মেতেছে পাহাড়ি শিশুরা। ছবিটি খাগড়াছড়ি সদরের পস্টানজয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীখাবারের খোঁজে কলার মোচায় এক কাঠবিড়ালি। ছবিটি খাগড়াছড়ি সদরের হাতিমূড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীআকাশে পোষা পায়রার ঝাঁক। নিচে দাঁড়িয়ে তা দেখছে পায়রার পালক। ছবিটি গত মঙ্গলবার আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্সযুক্তরাজ্যের লন্ডনে গতকাল বুধবার সূর্যাস্তের এই দৃশ্যটি বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েছে।ভারী তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রাস্তা। তাপমাত্রাও অনেক কমে গেছে। এমন আবহাওয়ায় রাস্তার পাশ ধরে হেঁটে চলেছেন এক নারী। ছবি: রয়টার্সসমুদ্র সৈকতে খাবারের সন্ধানে এসেছে পাখি। দুই ব্যক্তি এসেছেন সার্ফিং করতে। এর মধ্যেই সকাল বেলা জগিং করছেন এক প্রবীণ ব্যক্তি। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্সসৈকতে রোদ পোহাচ্ছে সীল। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা থেকে তোলা। ছবি: রয়টার্সচিলির রাজধানী সান্তিয়াগোর আকাশে মুক্ত বিহঙ্গ। ছবি: রয়টার্সপাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বুধবার পেশোয়ারে মোমবাতি প্রজ্বলনের সময় একজন প্রার্থনা করছে। ছবি: রয়টার্সবৃষ্টি নিয়ে জাঁকিয়ে বসেছে মাঘের শীত। এর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে দেখা মিলল সূর্যের। ছবিটি বরিশাল নগরের দপদপিয়া সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাইয়ানকুয়াশাচ্ছন্ন কীর্তনখোলা নদী। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের দপদপিয়া সেতুর ওপর থেকে তোলা। ছবি: সাইয়ানফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা। ছবিটি সকালে তোলা। ছবি: আলীমুজ্জামানফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বস্তা দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। ছবিটি সকালে তোলা। ছবি: আলীমুজ্জামানশীতের মধ্যে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরের বাংলাদেশ ব্যাংক সংলগ্ন রাস্তা থেকে তোলা। ছবি: সাইয়ানবাদামের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানাবগুড়া শহরের স্টেশন সড়কের বিভাজকের ওপর ফেলে দেওয়া নষ্ট ফল কুড়িয়ে খাচ্ছে পথশিশুরা। ছবি: সোয়েলা রানাএকটু রোদের উষ্ণতার আশায় বসে থাকা পাখিরা। ছবিটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝালুয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেকশীতে জবুথবু হয়ে বসে আসে পাখিটি। ছবিটি ময়মনসিংহের কাঠগোলা থেকে তোলা। ছবি: জগলুল পাশারাজধানীর ছায়ানট ভবন মিলনায়তনে আজ বিকেলে আইন ও সালিস কেন্দ্রের উদ্যোগে এর প্রতিষ্ঠাতা চার সদস্য আইনজীবী আমিনুল হক, বিচারপতি কে এম সোবহান, ব্যারিস্টার সালমা সোবহান ও আইনজীবী আব্দুল খালেক স্মরণে বিশিষ্টজনদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছবি: সাহাদাত পারভেজরাজধানীর মিরপুর রোড সংলগ্ন সোবহানবাগ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সোবহানবাগ সেন্টার আজ বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ছবি: সাহাদাত পারভেজযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ফ্যাশন ও জীবনযাপন বিষয়ক পত্রিকার এল’এর আয়োজিত অ্যানুয়েল উমেন ইন টেলিভিশন অনুষ্ঠানের নৈশভোজে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটি ২০ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্সআজ বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। জনসভায় যোগ দিতে আসা অনেকে কাগজ ও কাপড় দিয়ে দলের প্রতীক নৌকা বানিয়ে নিয়ে আসেন। ছবি: আনিস মাহমুদ, সিলেটবড়ই গাছের ডাল এসে পড়েছে টিনের চালে। তাই গাছে না ওঠে চালে বসেই বড়ুই পারছে এক কিশোর। ছবিটি আজ রংপুর নগরের রাধাবল্লভ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুররাজধানীর কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় নিউ নতুনবাজার মার্কেট। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর কল্যাণপুরে পোড়া বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। ছবি: আবদুস সালাম