X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২২ জুন, ২০২০)
নিজস্ব প্রতিবেদক
Published: 22 Jun 2020, 09:13
এলাকায় একটি খামারে কাজ করতেন পাবনার মালিগাছা এলাকার আব্দুস সাত্তার। করোনাকালে কাজ হারিয়েছেন তিনি। কোনো কাজ না পেয়ে দুপুরবেলা বাড়ি ফিরছেন। সঙ্গে একই এলাকার দুইজন। ট্রাফিক মোড়, পাবনা, ২২ জুন। ছবি-:হাসান মাহমুদ
আপনজন বলতে কেউ নেই পাবনার টেবুনিয়া এলাকার জোহরা খাতুনের। তাই ভিক্ষাবৃত্তি করেই চলে জীবন।সারাদিন রাস্তার পাশে এভাবেই আঁচল পেতে ভিক্ষা চান তিনি। বড়ব্রিজ, পৈলানপুর, পাবনা, ২২ জুন। ছবি: হাসান মাহমুদ
চাহিদা বাড়া ও জোগান কমে যাওয়ায় আবার বেড়ে গেছে ডিমের দাম। প্রতি একশো ডিম বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ট্রাফিক মোড়, পাবনা, ২২ জুন। ছবি: হাসান মাহমুদ
করোনার প্রভাবে অনেকটা গৃহবন্দী জীবন কাটাচ্ছে শিশুরা। বাড়িতে থাকতে থাকতে অস্থির হয়ে পড়েছে শিশু ইশাল ই জান্নাত। বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছে সে। অবারিত সবুজের সমারোহে বেলুন উড়িয়ে খেলছে সে। গতকাল বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর পূর্ব রাজাবাজারকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। মানুষের অবাধ চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে এলাকার এক বাসিন্দার কাছে সুপারশপের কর্মীরা পণ্য পৌঁছে দেন। গতকাল দুপুরে এলাকার গ্রিন পয়েন্ট সোসাইটির গেটে। ছবি: শুভ্র কান্তি দাশ
বলয়গ্রাস সূর্যগ্রহণ উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে শিশু-কিশোরদের সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ক্যাম্প আয়োজন করা হয়। গতকাল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে। ছবি: সাইয়ান
সাইকেল চালিয়ে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২১ জুন। ছবি: মঈনুল ইসলাম
ঢাকায় কাঁকরোল পাঠানোর প্রস্তুতি চলছে। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর, ২১ জুন। ছবি: মঈনুল ইসলাম
বর্ষায় নদী-নালা, খাল-বিলে পানি এসেছে। নতুন পানিতে বাড়ছে মাছও। তাই মাছ ধরার ফাঁদের বিক্রি বেড়েছে। লালবাগহাট, রংপুর, ২১ জুন। ছবি: মঈনুল ইসলাম
আরও পড়ুন
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
রূপপুর থেকে আবার সরবরাহ শুরু, দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে