কাপ্তাই হ্রদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। পানি কম বলে মাছ পাওয়া যাচ্ছে বেশি। বালুখালী, রাঙামাটি, ২৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমাসুন্দরবনে সূর্যাস্ত। ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার। কালাবগী স্টেশন, সুন্দরবন, খুলনা, ২২ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন।বোরোখেতের আগাছা পরিষ্কার করছে শিশু। আজ শুক্রবার স্কুল বন্ধ থাকার সুযোগে পরিবারকে সহযোগিতা করছে সে। দীঘি, মানিকগঞ্জ সদর উপজেলা, ২৩ মার্চ। ছবি: আবদুল মোমিনসুন্দরবনের খালে এখন পানি কম। নৌকা নিয়ে মাছ ধরছেন দুই জেলে। বজবজা নদী, কয়রা, খুলনা, ২৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেনহলিউডের ডোম আর্ক লাইটে নেটফ্লিক্সের হরর-কমেডি সিরিজ ‘সান্টা ক্ল্যারিটা ডায়েট’-এর উদ্বোধনী প্রদর্শনীর লাল গালিচায় অস্ট্রেলিয়ার অভিনেত্রী লিভ হিউসন (বাঁয়ে) ও হলিউড তারকা ড্রিউ ব্যারিমোর। হলিউড, ক্যালিফোর্নিয়া, ২২ মার্চ, ২০১৮। ছবি: এএফপিকলোম্বিয়ার সান্তা ফি চিড়িয়াখানায় খুদে পিগমি বানর। আকৃতির দিক থেকে এই বানর খুবই ছোট। মেডেলিন, কলোম্বিয়া, ২২ মার্চ। ছবি: এএফপিপায়রা উড়ে যায় কোথায়? চাতাল মোড়, যশোর, ২১ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলাভারী তুষারপাতের পর বরফে ছেয়ে গেছে গোটা এলাকা। বরফঢাকা সড়কে চলছে গাড়ি। ক্রিসনায়ইয়ারস্ক, রাশিয়া, ২২ মার্চ। ছবি: রয়টার্সদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালের ২২ মার্চ বেলারুশের কাতিন নামের গ্রামে নাৎসি বাহিনী ১৪৯ জন গ্রামবাসীকে হত্যা করেছিল। নিহত বক্তিদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। কাটিন, বেলারুশ, ২২ মার্চ। ছবি: রয়টার্সব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন লন্ডনের অলিম্পিক পার্কে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন। একটি দাতব্য অনুষ্ঠানে তারা সেখানে যান। লন্ডন, যুক্তরাজ্য, ২২ মার্চ। ছবি: রয়টার্সগাছের ডালে বসে আছে এক জোড়া তিলা ঘুঘু। বাংলাদেশে তিলা ঘুঘু বেশি দেখা যায়। আদি নিবাস ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়া। আলিয়া মাদ্রাসা এলাকা, ভোলা সদর, ২৩ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহচাষাবাদে লাঙলের আর তেমন ব্যবহার নেই। দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে জমি চাষে এই সনাতন পদ্ধতি ব্যবহৃত হয়। পশ্চিম কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়াবাড়ির পাশে পতিত জমির কলাগাছে কলা ধরেছে। এই কলা অনেক গ্রামবাসীর বাড়তি আয়ের উৎস। গোকুলনগর, ঈশ্বরদী, পাবনা, ২৩ মার্চ। ছবি: হাসান মাহমুদজমিতে ২৮ ধানের চারা জড়ো করা হচ্ছে। বীজতলা থেকে চারাগুলো নিয়ে লাগানো হবে মূল জমিতে। পাকুরিয়া, পবা, রাজশাহী, ২৩ মার্চ। ছবি: শহীদুল ইসলামছুটির দিনে বাণিজ্য মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠ, চট্টগ্রাম, ২৩ মার্চ। ছবি: জুয়েল শীললাল ফড়িং। চানপুর গ্রাম, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ মার্চ। ছবি: এমদাদুল হকনেপালে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের মোমবাতি প্রজ্বালন। চৌমুহনা চত্বর, শ্রীমঙ্গল, ২৩ মার্চ। ছবি: শিমুল তরফদার