এক ঝলক (২৪ আগস্ট, ২০২১)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ওপর ফুটে আছে থোকা থোকা রাধাচূড়া ফুল। দীর্ঘ পথের যাত্রায় লোকজনের কিছুটা চোখের শান্তি দেয় পথে ফুটে থাকা এসব ফুল। মিরসরাই, চট্টগ্রাম ২৪ আগস্ট
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বিদ্যালয়ের পাঠদান ছাড়া দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন শিক্ষকেরা। ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি, ২৪ আগস্ট
বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে খোলা রয়েছে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। তবে দোকানগুলোতে ক্রেতার আনাগোনা কম থাকায় বিকিকিনিও কম। বন্দরবাজার, সিলেট, ২৪ আগস্ট
করোনার টিকা নিতে ভোর থেকেই কেন্দ্রের বাইরে অপেক্ষায় মানুষ। জেনারেল হাসপাতাল চত্বর, ফরিদপুর, ২৪ আগস্ট