গরমে ঝরনার পানিতে শীতল হয়ে নিচ্ছে শিশুটি। ছবিটি মেসেডোনিয়ার স্কোপে থেকে রোববার তোলা। ছবি: রয়টার্সগভীর সমুদ্রে হাতি দুটো ডুবে যাচ্ছিল। শ্রীলঙ্কার নৌবাহিনীর তৎপরতায় তাদের কূলে আনা সম্ভব হয়। ছবিটি রোববার প্রকাশ করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ছবি: এএফপিবৃষ্টি থেকে আড়াল করতে শরীরে পলিথিন মুড়েছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনআইএএএফ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে লং জাম্পে অংশ নিচ্ছেন এক নারী। ছবিটি রোববার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্সউয়েফা উমেন’স ইউরো ২০১৭ ফুটবল টুর্নামেন্টে স্কটল্যান্ড ও পর্তুগালের মধ্যকার খেলা দেখতে এসেছে স্কটল্যান্ডের এই খুদে সমর্থক। ছবিটি রোববার নেদারল্যান্ডসের রটারডাম থেকে তোলা। ছবি: এএফপিটানা বৃষ্টিতে খেতে পানি জমেছে। সেই পানিতে পাট জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবিটি সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসানরাশিয়ার কাজানে রেড বুল এয়ার রেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটি উড়োজাহাজ। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্সমা-ছেলে মিলে বের হয়েছেন গরুর জন্য খাবার সংগ্রহ করতে। ছবিটি সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিনসড়কে উঠে যাওয়া বৃষ্টির পানিতে আনন্দে ভাসছে হাঁসের দল। ছবিটি সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়ালগুলোতে ভাষা শহীদের নিয়ে আঁকা দেয়াল চিত্রের পাশে বসে পুরোনো কাপড় বিক্রি করছেন এক হকার। ছবি: আশরাফুল আলমস্পেনের বিমানবাহিনীর প্রদর্শনী দেখছেন এক নারী। ছবিটি রোববার স্পেনের গিজন থেকে তোলা। ছবি: রয়টার্সগরমে শীতল হওয়ার জন্য উঁচু থেকে ঝাঁপ দিচ্ছে এক কিশোর। ছবিটি মেসেডোনিয়ার স্কোপে থেকে রোববার তোলা। ছবি: রয়টার্সযুক্তরাষ্ট্রের মন্টানায় বনে লেগেছে আগুন। ছবি: রয়টার্সহজ করতে সৌদি আরব যাচ্ছেন এই ব্যক্তি। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন স্বজনেরা। বিদায়ের মুহূর্তে নাতির দুষ্টুমিতে সঙ্গ দিচ্ছেন তিনি। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে তালা। ছবি: আবদুস সালামশ্রীলঙ্কা বেড়াতে গিয়ে সুন্দর প্রকৃতিতে নিজেকে ক্যামেরাবন্দী করে নিচ্ছেন এক পর্যটক। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপিখোঁড়াখুঁড়ির পর সড়কের একাংশ বালি ও মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে গাড়ির চাকা আটকে যায়। ছবিটি সোমবার রাজধানীর মিরপুর মাজার রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলমসকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। এতে নগরজীবন অনেকটাই স্থবির। ছবিটি সোমবার দুপুরে নতুন বাজার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামবগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম লালশাকের আবাদে অনেকেই স্বাবলম্বী। ছবিটি সোমবার লালশাকের একটি খেত থেকে তোলা। ছবি: সোয়েল রানাটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বেইলি সেতুটি ডুবে গেছে। বেড়েছে জনদুর্ভোগ। ছবিটি আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীবৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ। দৌলতদিয়া ঘাটে বেঁধে রাখা হয়েছে লঞ্চগুলো। ছবি: এম রাশেদুল হকবোরো ধানের জন্য জমি প্রস্তুত করতে কৃষক গরু, লাঙল ও জোয়াল দিয়ে জমিতে মই দিচ্ছেন। ছবিটি আজ সোমবার যশোর সদরের মালঞ্চী গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলারাজধানীতে আজ সোমবার সারা দিনই বৃষ্টি। বৃষ্টি-বিড়ম্বনার মধ্যেই একটু মজা করার সুযোগ। ছবিটি টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামনৌকায় বসে ছেঁড়া জাল সেলাই করছেন এক মৎস্যজীবী। ছবিটি সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদবৃষ্টির পানিতে ভেজা রঙ্গন ফুলের ছবিটি আজ সোমবার সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদরাজধানীতে বৃষ্টির মধ্যেই যানবাহনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। ছবিটি আজ সোমবার বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমজলাবদ্ধতায় বিকল পিকআপ। অগত্যা ঠেলে নেওয়াই উদ্ধারের একমাত্র উপায়। ছবিটি আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীবৃষ্টি ও যানজটে নাকাল নগরবাসী। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম