এক ঝলক (২৪ মার্চ, ২০২১)

শাহবাগ থানার পুলিশ সদস্যরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মাস্ক বিতরণ ও করোনা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। ঢাকা, ২৪ মার্চ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে। ঢাকা, ২৪ মার্চ
সিমেন্টবাহী ট্রাকটি কাত হয়ে পড়ে গেছে। এতে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। পিএবি সড়ক, শাহ মিরপুর এলাকা, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম, ২৪ মার্চ
ময়মনসিংহ সিটি করপোরেশন বঙ্গবন্ধুর জীবনীর ওপর দুর্লভ ছবির চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। ময়মনসিংহ টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজনে নানা শ্রেণি–পেশার মানুষ চিত্রপ্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন
সন্ধ্যায় আলোঝলমলে একুশে বইমেলা। ২৪ মার্চ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা