তাঁতের লুঙ্গি বোনার জন্য চরকায় সুতো পাকাচ্ছে এক কিশোরী। পড়াশোনার পাশাপাশি বাড়িতে তাঁতের কাজও করে সে। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ২৫ অক্টোবর। ছবি: হাসান মাহমুদবাড়ির আঙিনায় খাবার দেওয়া হয়েছে। অমনি দল বেঁধে ছুটে এসেছে কবুতরগুলো। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৪ অক্টোবর। ছবি: সাজেদুল আলমবৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। বাসাবো বৌদ্ধবিহার, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: প্রথম আলোমুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পার হচ্ছেন এক পথচারী। শান্তিনগর মোড়, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালামকাপ্তাই হ্রদে সড়কের সঙ্গে সংযোগ ছাড়া নির্মিত এই সেতুটি মানুষের কোনো উপকারেই আসছে না। সদর বাজারঘাট, বিলাইছড়ি, রাঙামাটি, ২৫ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমাকচুপাতার ওপর জমেছে শিশিরবিন্দু। সোনা রোদে চিকচিক করছে শিশিরকণা। অনন্তপুর, সিলেট, ২৪ অক্টোবর। ছবি: আনিস মাহমুদভোরে লালশাকের খেত পরিচর্যা করছেন এক কৃষক। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২৪ অক্টোবর। ছবি: আনিস মাহমুদকৃষকদের মধ্যে বিনা মূল্যে সাইলো (শস্যবীজ সংরক্ষণ বাক্স) বিতরণ কর্মসূচি নিয়েছে ভোলা খাদ্য বিভাগ। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয়, মটকা বা মঠ। সদর উপজেলা, ভোলা, ২৪ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহগোধূলিবেলায় হাতজাল ফেলে মাছ ধরছেন দুজন। গড়িয়াইশ এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৪ অক্টোবর। ছবি: ইকবাল হোসেনখুঁটিয়ে খুঁটিয়ে ঘাসের বীজ খাচ্ছে ছোট্ট এক পাখি। মিরসরাই, চট্টগ্রাম, ২৫ অক্টোবর। ছবি: ইকবাল হোসেনসরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ প্রকল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রচার করা হচ্ছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ অক্টোবর। ছবি: শিমুল তরফদারগত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তারপরও হাতির ঝিলে উল্টো পথে মোটরসাইকেল চালানো বন্ধ হয়নি। মহানগর প্রজেক্ট অংশ, হাতিরঝিল, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালামরাজধানীর শান্তিনগর মোড় এলাকার চিত্র। জেব্রা ক্রসিংয়ের ওপর থামছে যানবাহন। ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালামবাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক পরীক্ষার লিখিত খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। বার কাউন্সিল চত্বর, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালামঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। যদিও তাঁর সামনেই ছিল পদচারী–সেতু। সোবহানবাগ, মিরপুর সড়ক, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার৩০ শতাংশ কোটাসহ ১১ দফা দাবি নিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধারা এবং তাঁদের সন্তানদের সমাবেশ। শাহবাগ মোড়, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকারধানমন্ডি ৩২ নম্বর সড়কের ফুটপাত দখল করে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি। বাধ্য হয়ে অবশিষ্ট সরু পথ চলাচলের জন্য ব্যবহার করছে পথচারীরা। মিরপুর সড়ক, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার