পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িগঙ্গা নদী দিয়ে ট্রলারে করে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে আসছে গরু। ছবিটি আজ শুক্রবার দুপুরে পোস্তগোলা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমছোট জাহাজ দিয়ে বুড়িগঙ্গা নদীর ঘাট টেনে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হচ্ছে। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: আশরাফুল আলমপবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেনপবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেনপরিবারের সঙ্গে ঈদ করতে যেতে হবে গ্রামের বাড়ি। তাই ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাজিদ হোসেনতপ্ত দুপুরে পাট কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার চোখতলা মাঠ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসানপাহাড়ি ছড়ার ধারে কাদাপানি নিয়ে আপন মনে খেলছে এক শিশু। ছবিটি বুধবার চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেনরাতের বেলা ফুলগাছের ডালে বসে আছে ব্যাঙ। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার শেরপুরের সীমাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরীকোরবানির ঈদকে সামনে রেখে ট্রাকে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীধানখেতের পাশে বসানো হয়েছে নেকড়ের মতো দেখতে এক রোবট। বুনো জীবজন্তুর হাত থেকে খেত রক্ষা করতেই এই ব্যবস্থা। ছবিটি শুক্রবার জাপান থেকে তোলা। ছবি: এএফপিবন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য কয়েকজন তরুণদের উদ্যোগে শাহবাগে শুক্রবার বিকেলে বই মেলার আয়োজন করা হয়। বই বিক্রির পুরো টাকা বন্যা দুর্গতদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। ছবি: আশরাফুল আলমরাজধানীর বেশ কিছু সড়কে এখনো চলছে ফিটনেস বিহীন যানবাহন। ছবিটি আজ শুক্রবার পোস্তগোলা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম