তীব্র শীত আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে বসে আছে এক ঝাঁক শালিক। বাহাদুরপুর, যশোর, ২৫ জানুয়ারি
তীব্র শীত আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে বসে আছে এক ঝাঁক শালিক। বাহাদুরপুর, যশোর, ২৫ জানুয়ারি

এক ঝলক (২৫ জানুয়ারি, ২০২১)

ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার চত্বরে দুর্ঘটনায় বিকল হয়ে পড়ে ট্রাকটি। এতে কেউ হতাহত হয়নি। শম্ভুগঞ্জ গোলচত্বর, ময়মনসিংহ, ২৫ জানুয়ারি
করোনা টিকা নিয়ে সব রকমের বাণিজ্য বন্ধ ও বিনা মূল্যে সবার জন্য করোনা টিকা ব্যবস্থার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ২৫ জানুয়ারি
ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা থেকে মুক্তির জন্য আগুন জ্বালিয়ে গা গরম করেন অনেকেই। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ জানুয়ারি
কৃষিজমিতে গড়ে ওঠা ইটভাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। উত্তর লামচরি, চরবাড়িয়া, বরিশাল, ২৫ জানুয়ারি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক অংশে বাজার বসার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জৈনা বাজার, শ্রীপুর, গাজীপুর, ২০ জানুয়ারি
ক্ষতির ঝুঁকি থাকায় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে রোপণ করা সূর্যমুখী ফুল দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিএডিসি খামার, টেবুনিয়া, পাবনা, ২৪ জানুয়ারি
স্রোতহীন সুরমা নদীতে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ভেলায় ভাসছে শিশুরা। শেখঘাট, সিলেট, ২৫ জানুয়ারি
চলন্ত ট্রেনের সামনে দিয়ে দৌড়ে পার হচ্ছেন অনেকে। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ২৪ জানুয়ারি
ঝুঁকি নিয়ে বহুতল ভবনের কাচ পরিষ্কারের কাজ করছেন এক শ্রমিক। বিমানবন্দর সড়ক, ঢাকা, ২৫ জানুয়ারি
বিমানবন্দর থেকে টিকা নেওয়া হচ্ছে বেক্সিমকোর টঙ্গী গুদামে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৫ জানুয়ারি
শিম ফুলে বসেছে মৌটুসী পাখি। মোহাম্মদপুর, ঢাকা, ২৫ জানুয়ারি
তীব্র শীত আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে বসে আছে এক ঝাঁক শালিক। বাহাদুরপুর, যশোর, ২৫ জানুয়ারি
তীব্র শীত ও কুয়াশার মধ্যে সকালে খেতে জৈব সার দিচ্ছেন দুই কৃষক। মাহানপাড়া, পঞ্চগড়, ২৫ জানুয়ারি
ঘন কুয়াশা চারদিকে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ধীরে চলছে বিভিন্ন যানবাহন। বেতারপাড়া, রংপুর দিনাজপুর মহাসড়ক, রংপুর, ২৫ জানুয়ারি
কনকনে শীত ও কুয়াশাঘেরা সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দুই শিশু। কেল্লাবন্দ কাচারি, রংপুর, ২৫ জানুয়ারি
বাসা পাল্টাতে কাভার্ড ভ্যানে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র তুলে তা বাঁধছেন এক ব্যক্তি। আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা, ২৫ জানুয়ারি
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মাঠে নেমেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনায় কেউ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রস্তুত তাঁরা। লালখান বাজার, চট্টগ্রাম, ২৫ জানুয়ারি