X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৬ ফেব্রুয়ারি ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 26 Feb 2019, 08:38
নিখোঁজ দোলার হাতে আঁকা দেয়ালচিত্র। চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিইউপির এলএলবির দ্বিতীয় বর্ষের রেহনুমা তারান্নুম দোলার এখনো খোঁজ মেলেনি। লালবাগ, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
আমের মুকুলে বৃষ্টির ফোঁটা। বাস্তুহারা, খুলনা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বৃষ্টি থেকে লুকানোর চেষ্টা। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফাল্গুনে হঠাৎ বৃষ্টিতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। সদর রোড, বরিশাল নগর, ২৫ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
খেতে মসুরের ডাল পেকেছে। এবার তুলে নেওয়ার পালা। শাজাহানপুর, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
মাঠে ছাগল চরিয়ে জমির আইল ধরে ঘরে ফিরছেন এক নারী। সোনাকানিয়া, শাজাহানপুর, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
লেবুর ডালে ফুল ফুটেছে। বাস্তুহারা, খুলনা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খেলনাসহ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ফেরি করছেন এক ফেরিওয়ালা। মৌভাষা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
ফাগুনের হাওয়ায় ঘুড়ি ওড়াতে যাচ্ছে দুই কিশোর। খলিফারবাজার, গঙ্গাচড়া, রংপুর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বোরো ধানের জমিতে সার ছিটানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষক। বুড়াইল, রংপুর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
সকালে জমির আইল ধরে স্কুলে যাচ্ছে একদল শিশু। জমচওড়া, গঙ্গাচড়া, রংপুর, ২৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
মাছ শিকারের অপেক্ষায় মাছরাঙা। নলকট, সিলেট, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নদে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসে আছে পানকৌড়ি, একটু পরপর শিকারের জন্য নামছে নদের জলে। চেঙ্গেরখাল, সিলেট, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
চেঙ্গী নদীর পাড়ে খেত থেকে টমেটো তুলে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি মারমা চাষি। স্থানীয় বাজারে প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি হয়। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
শুকনো মৌসুমে চলছে নতুন নৌকা তৈরির কাজ। নদীতে পানি বাড়লেই চলবে নতুন নৌকা। সামাউড়াকান্দি, সিলেট, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
বাঁশের বেড়ার ওপর বসে আছে চড়ুই। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে বোরো ধানের ব্রীজ সংগ্রহ করছেন ত্রিপুরা নারীরা। ঠাকুরছড়া নতুন বাজার, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বৃষ্টিতে আকাশে ওড়া বন্ধ। ঘরের ভেতর জবুথবু কবুতর। কলেজপাড়া, খাগড়াছড়ি, ২৬ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
লঘুচাপে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেও জীবিকা থেমে নেই। পিকচার প্যালেস মোড়, খুলনা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিনে মেলায় পাঠকের সংখ্যা ছিল বেশি। বইমেলা শেষ হওয়ার পথে। তাই বইপ্রেমীদের ভিড় বাড়ছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
দলবেঁধে বইমেলায় এসেছে শিক্ষার্থীরা। অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিনে মেলায় পাঠকের সংখ্যা ছিল বেশি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
নিখোঁজ দোলার বাবা দুলালুর রহমান ও মা সুফিয়া রহমানের আহাজারি । চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো খোঁজ মেলেনি অনেকের। সে তালিকায় আছেন দুই বান্ধবী গার্হস্থ্য অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও বিইউপির এলএলবির দ্বিতীয় বর্ষের রেহনুমা তারান্নুম দোলাও। লালবাগ, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো খোঁজ মেলেনি অনেকের। সে তালিকায় আছেন দুই বান্ধবী গার্হস্থ্য অর্থনীতি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা বৃষ্টি ও বিইউপির এলএলবির দ্বিতীয় বর্ষের রেহনুমা তারান্নুম দোলাও। বৃষ্টির মা শামসুন্নাহার মোবাইলে মেয়ের ছবির দিকে এখনো তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন। পোস্তা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
আরেক নাম বলে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম, পরে তাঁকে ধরতে পাতা হয় ফাঁদ
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ
হাতে ৯ উইকেট, পিছিয়ে কেবল ৩ রানে, প্রথম দিনটা দক্ষিণ আফ্রিকার
বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা