এক ঝলক (২৭ আগস্ট, ২০২১)

নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। পশ্চিম-দক্ষিণপাড়া ঈদগাহ–সংলগ্ন এলাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ২৭ আগস্ট
 ছবি: মো. সোহরাব হোসেন
চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি এলাকা রক্ষায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘সেভ ফিউচার বাংলাদেশ’। ঢাকা, ২৭ আগস্ট
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী রক্ষা বাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ। ঢাকা, ২৭ আগস্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। ঢাকা, ২৭ আগস্ট
পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি নিলামে প্রায় ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়। দৌলতদিয়া ঘাট বাজার, রাজবাড়ী, ২৭ আগস্ট
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা খালে প্রতি শুক্রবার সকালে নৌকার হাট বসে। শতবর্ষী এ হাটে আকারভেদে আড়াই থেকে চার হাজার টাকায় নৌকা বিক্রি হয়। পিরোজপুর, ২৭ আগস্ট
বন্যার পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি। তাই পরিবারসহ ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আব্বাস আলী। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২৭ আগস্ট
সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকায় পলওয়েল পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে লাভ পয়েন্টে ছবি তুলছেন ভ্রমণকারীরা। রাঙামাটি, ২৭ আগস্ট
দনিয়ার কদমতলী এলাকার খালের একাংশে জমে আছে প্লাস্টিকের বর্জ্য। জিয়া সরণি, কদমতলী, দনিয়া, ঢাকা, ২৭ আগস্ট
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ধর্মীয় উপাসনালয়ে ফলদ বৃক্ষ রোপণ করা হচ্ছে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাজবাড়ী, ২৭ আগস্ট
সারা রাত থেমে থেমে বৃষ্টি। তাই সকালে রোদের দেখা মিলতেই মা বানর ছানাকে নিয়ে গা শুকিয়ে নিচ্ছে। রাজবন বিহার মাঠ, রাঙামাটি, ২৭ আগস্ট
নৌকায় তোলা হচ্ছে কান্তজিউ বিগ্রহ। নদীপথে ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবে শহরের রাজবাটিতে। দিনাজপুর, ২৭ আগস্ট
নদী–নালা, খাল-বিল এখন পানিতে টইটম্বুর। বর্ষার শুরু থেকে নতুন পানিতে মাছ ধরতে ব্যস্ত মৎস্যজীবীরা। নদীতে জাল পেতে নৌকায় বসে আছেন এক মৎস্যজীবী। দক্ষিণ সুরমার বড়বাগা নদী, সিলেট, ২৭ আগস্ট
বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে খোলা রয়েছে বিনোদনকেন্দ্রগুলো। সিলেট নগরের টিলাগাড় ইকোপার্ক চিড়িয়াখানার চিত্রা হরিণগুলোকে খাবার দিচ্ছেন এক কর্মী। সিলেট, ২৭ আগস্ট