X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ এপ্রিল ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 Apr 2018, 10:01
ছুটির দিনে জমে উঠেছে চট্টগ্রামে বৈশাখী মেলা। নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। লালদীঘি ময়দান, চট্টগ্রাম, ২৭ এপ্রিল। ছবি: জুয়েল শীল
শ্বেত কাঞ্চন ফুল। এই ফুলের ইংরেজি নাম ড্রাফট হোয়াইট অর্কিড। ভাষানচর এলাকা, ফরিদপুর সদর, ২৭ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
টক জাতীয় ফল করমচা। এই ফল বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এডওয়ার্ড পার্ক চত্বর ,বগুড়া , ২৭ এপ্রিল । ছবি: সোয়েল রানা
জলচর পাখি পেলিক্যান। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকে দেখা গেল ওদের। ঢাকা, ২৬ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। কিয়েভ, ইউক্রেন, ২৬ এপ্রিল। ছবি: রয়টার্স
চট্টগ্রামে সংস্কৃতি অনুষ্ঠানে গান করছে লালন ব্যান্ড। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম, ২৬ এপ্রিল। ছবি: জুয়েল শীল
নাইরোবির কিয়াম্বু কাউন্টির চা বাগানে চা-পাতা তোলার ধুম পড়েছে। নাইরোবি, কেনিয়া, ২৬ এপ্রিল। ছবি: রয়টার্স
খুলনা সিটি করপোরেশনে এখন নির্বাচনী হাওয়া বইছে। প্রার্থীদের প্রচারপত্র বিলি করা হচ্ছে। ছেলেকে কোলে নিয়ে এক প্রার্থীর প্রচারপত্র দেখছেন এক ভোটার। রায়েরমহল, খুলনা, ২৭ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
লাল রঙ্গন ফুলে প্রজাপতি। বয়রা, খুলনা, ২৭ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
নারায়ণগঞ্জে শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব। শুক্রবার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। । নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল। ছবি: হাসান রাজা
নারায়ণগঞ্জে আজ শুক্রবার শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব। হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল। ছবি: হাসান রাজা
ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় চলছে চিঠি উৎসব। হিমু পরিবহন আয়োজিত চিঠি প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঢাকা, ২৭ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
পুকুরের পানি শুকিয়ে গেছে, রয়ে গেছে কাদা। সেই কাদায় ধস্তাধস্তি করছে দুই কিশোর। ইন্দুখুর এলাকা, কাহালু, বগুড়া, ২৭ এপ্রিল। ছবি: সোয়েল রানা
শিশুটির নাম মারিয়া। তার দাদা খেতে কাজ করছেন। দাদার জন্য টুকরি নিয়ে যাচ্ছে শিশুটি। জালুয়াপাড়া গ্রাম, কুমিল্লা আদর্শ সদর, ২৭ এপ্রিল। ছবি: এমদাদুল হক
হাইড্রেঞ্জা বা হাইড্রেঞ্জিয়া ফুল। এই ফুলের আদি নিবাস জাপান। কোটবাড়ী, কুমিল্লা, ২৬ এপ্রিল। ছবি: এমদাদুল হক
খেত থেকে চালকুমড়া তুলে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কুমিল্লার মকবুল মিয়া। বাজারে প্রতিটি চালকুমড়ার দাম ২৫ থেকে ২৮ টাকা। জালুয়াপাড়া গ্রাম, কুমিল্লা আদর্শ সদর, ২৭ এপ্রিল। ছবি: এমদাদুল হক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফিন নিয়ে মিছিল করেছেন চাকরিপ্রার্থীরা। শাহবাগ, ঢাকা, ২৭ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
ঢাকার সড়কে জমে থাকা পানি খাচ্ছিল শালিকটি। হঠাৎ করেই চলে আসে গাড়ি, ভয়ে উড়াল দেয় পাখিটি। টিএসসি এলাকা, ঢাকা, ২৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার
চট্টগ্রামের লালদীঘি ময়দানে চলছে বৈশাখী মেলা। শুক্রবার মেলায় ঘুরতে এসেছে এই শিশুটিও। চট্টগ্রাম, ২৭ এপ্রিল। ছবি: জুয়েল শীল
কোনো প্রকার নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছেন এক শ্রমিক। ঘটতে পারে দুর্ঘটনা। শাহবাগ মোড়, ঢাকা, ২৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’
রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
টোলের টাকা নিয়ে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি, জুলাই যোদ্ধা নিহত
উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলা বাড়িয়ে কী বার্তা দিতে চায় ইরান
প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল