পদ্মা সেতুর এই দ্বিতীয় স্প্যানটি (ডানে) শনিবারও বসানো সম্ভব হয়নি। এটিকে ভাসমান ক্রেনে ৩৮-৩৯ নম্বর পিলারের কাছে রাখা হয়েছে। জাজিরা পয়েন্ট, শরীয়তপুর, ২৭ জানুয়ারি। ছবি: প্রথম আলোগাছে ফুটেছে ডালিম ফুল। রামনগর গ্রাম, সদর, যশোর, ২৭ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলাইটভাটায় ২০০ টাকা মজুরিতে শিশুদের দিয়ে সারা দিন কাজ করিয়ে নেওয়া হয়। মুজিবনগর, মেহেরপুর, ২৭ জানুয়ারি। ছবি: আবু সাঈদসরিষা ফুলে মৌমাছিদের আনাগোনা লেগে থাকে সারা দিনই। কাঠালপোতা মাঠ, মুজিবনগর, মেহেরপুর, সাম্প্রতিক ছবি। ছবি: মেহেরপুরশীতের সকালে কৃষকের খেতের পাকা টমেটো চুরি করে খাচ্ছে এক শালিক পাখি। তেলিহারা গ্রাম, সদর, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানাসাত সকালে সাইকেলে করে ফুলের চারা বিক্রি করতে বের হয়েছেন আবদুল হামিদ মিয়া। তেলিহারা গ্রাম, সদর, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানাস্পেনের মাদ্রিদে মার্সিডিস-বেঞ্জ ফ্যাশন উইকের রানওয়েতে হেঁটে যাচ্ছেন এক মডেল। মাদ্রিদ, স্পেন, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্সস্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। কারাকাস, ভেনেজুয়েলা, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্সবিক্রির জন্য সাজিয়ে রাখা নানা নকশার দেয়াল ঘড়ি। বোগোটা, কলম্বিয়া, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্সপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা নৈপুণ্য দেখিয়ে পুরস্কার পাওয়ার পর শিশুদের আনন্দ-উল্লাস। চণ্ডীগড়, ভারত, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্সবিদ্যার দেবী সরস্বতীর কাছে বিদ্যা-বুদ্ধি চেয়ে মন্দিরের দেয়ালে লিখছে এক খুদে ভক্ত। সরস্বতী মন্দির, কাঠমাণ্ডু, নেপাল, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্সসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সাধারণ ছাত্র পরিষদ। সিলেট, ২৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদসিলেটের সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’ পিঠা উৎসবের আয়োজন করেছে। সেখানে সেলফি তুলছেন দুই তরুণী। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, সুবিদবাজার, সিলেট, ২৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদদিনভর মাঠে কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক। ফুসরা এলাকা, সদর, ফরিদপুর, ২৬ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামানকৃষক খেত থেকে আলু তুলে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছেন নদীতে। এরপর এগুলো বিক্রির জন্য নেওয়া হবে পাশের বাজারে। বাঙালি নদী, বিনোদপুর গ্রাম, শেরপুর, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সবুজ চৌধুরীচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ২৭ জানুয়ারি। ছবি: আব্বাস হোসাইনকুয়াশা ভেদ করে সুন্দরবনের পূর্ব আকাশে উঠেছে সূর্য। দোবেকি এলাকা, শ্যামনগর, সাতক্ষীরা, সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলাদেশে বিলুপ্ত প্রজাতির পাখিদের মধ্যে একটি হচ্ছে ‘মদনটাক’। খুব বেশি চতুর না, মাথায়ও টাক। তাই পাখিটাকে বলা হয় মদনটাক! কলাগাছি ইকো পর্যটন কেন্দ্র, শ্যামনগর, সাতক্ষীরা, সাম্প্রতিক ছবি। ছবি: এহসান-উদ-দৌলাসিলেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুন হন ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু। তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরিবার ও সহকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেন নিহত নেতার বাবা ও মেয়ে। সিলেট, ২৭ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদদেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ হয়েছে। নিজেদের শ্রেণি প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। বগুড়া সেন্ট্রাল হাইস্কুল, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানামাঠ থেকে পাকা টমেটো তুলে মাথায় করে নিয়ে যাচ্ছেন আনোয়ারা বেগম। এরপর এগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। তেলিহারা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ২৭ জানুয়ারি। ছবি: সোয়েল রানানছিমন ভর্তি করে আমনধানের খড় নিয়ে বাড়ি ফিরছেন একজন। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। বানিয়াখালি, ডুমুরিয়া, খুলনা, ২৭ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেনবাহারি রঙের এই ফুলগুলো স্থানীয় মানুষের কাছে প্রজাপতি ফুল নামে পরিচিত। রাঙামাটির পাহাড়ি এলাকায় এ ফুল অহরহ দেখা যায়। রাঙাপানি, রাঙামাটি, ২৭ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমাগাঁদা ফুল ফুটেছে খাগড়াছড়ির হর্টিকালচার সেন্টারে। প্রতিটি ফুল ১০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরবাগান, খাগড়াছড়ি, ২৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরীএক মোটরসাইকেলে চার আরোহী। তার ওপর কারও মাথায় নেই হেলমেট। গুইমারা, খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী