X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ জুলাই ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 Jul 2018, 09:54
কমললতা ফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির পানি। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি শহর, ২৫ জুলাই। ছবি: নীরব চৌধুরী
খাগড়াছড়ির দীঘিনালার ফলের বাজারে আসছে হরেক ফল। নতুন বাজার, বোয়ালখালী, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: পলাশ বড়ুয়া
সংস্কারের কয়েক মাসের মধ্যে খানাখন্দে ভরে গেছে বাঁশখালী-চট্টগ্রাম সড়ক। বৃষ্টি হলেই জমছে পানি। মৌন প্রতিবাদ হিসেবে কেউ একজন একটি গর্তে লাগিয়ে দিয়েছেন কচুগাছ। বাইঙ্গাপাড়া, চট্টগ্রাম, ২৭ জুলাই। ছবি: হিমেল বড়ুয়া
১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ জুলাই। ছবি: দীপু মালাকার
উন্নয়নমূলক কাজের জন্য সড়কের পাশ কাটা হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। তোপখানা রোড, ঢাকা, ২৭ জুলাই। ছবি: দীপু মালাকার
টার্কির মাংস সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টার্কি পালন লাভজনক হয়ে উঠেছে। রাজধানীতে ঝুড়িতে করে টার্কি নিয়ে এসেছেন এক ব্যবসায়ী। তোপখানা রোড, ঢাকা, ২৭ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজধানীতে গণপরিবহনের চালকদের প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চালকের সহকারী বাসের গেটে দাঁড়িয়ে আছেন। পল্টন, ঢাকা, ২৭ জুলাই। ছবি: দীপু মালাকার
চলন্ত গাড়ি সামনে দিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। ঝুঁকি আছে জেনেও পদচারী-সেতু ব্যবহার করেন না অনেকে। শাহবাগ মোড় এলাকা, ঢাকা, ২৭ জুলাই। ছবি: আবদুস সালাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত শনিবার গণসংবর্ধনা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। সে উপলক্ষে সড়কে স্থাপন করা হয়েছিল এই তোরণগুলো। সড়ক ভবন এলাকা, ঢাকা, ২৭ জুলাই। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন ‘সুইডেন আসলাম’
প্রথম জন্মদিনও উদযাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান
এইচএসসি ও সমমানে ৩৩,৩৪৯ পরীক্ষার্থীর ফলের উন্নয়ন
বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট: ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’