X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৭ জুলাই , ২০২০)
নিজস্ব প্রতিবেদক
Published: 27 Jul 2020, 09:25
বাদলাদিনে খাবারের খোঁজে লোকালয়ে ঘুরছে ডাহুক। সবুজবাগ, বগুড়া, ২৭ জুলাই। ছবি: সোয়েল রানা
ঈদ উপলক্ষে অভিভাবকের সঙ্গে মার্কেটে খেলনা কিনতে এসেছে শিশু। তাকে পরানো হয়েছে মাস্ক ও ফেসশিল্ড। জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, রংপুর, ২৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
কোরবানির ঈদ আসন্ন। এখন ক্রেতারা ছুটছেন মসলার বাজারে। বিক্রেতারা মসলার পসরা সাজিয়েছেন। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
বন্যার পানিতে ডুবে গেছে বসতবাড়ি। জরিনা বেগমের ঘরে হাঁটুপানি। নিরাপদ স্থানে সরিয়ে নিতে ঘর থেকে বের করা আসবাব ভাসছে উঠানে। গতকাল সকালে মুন্সিগঞ্জ উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায়। ছবি: সাইফুল ইসলাম
কমলাপুর রেলগেট এলাকার ফাঁকা প্রাঙ্গণে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। সেখানে হাতে বাঁধা ঘুড়ি নিয়ে ছোটাছুটি করে সময় কাটাচ্ছে এক শিশু। কমলাপুর, ঢাকা, ২৬ জুলাই। ছবি: দীপু মালাকার
আফতাবনগরের গরুর হাট বসলেও তা এখনো জমে ওঠেনি। ঢাকা, ২৬ জুলাই। ছবি: দীপু মালাকার
পুতুল কেনার বায়না ধরেছিল দুই শিশু। অবশেষে তাদের বায়না মেটানো হয়। বাজার থেকে পুতুল কিনে বাবার সঙ্গে খুশিমনে বাড়ি ফিরছে তারা। সিটি বাজার, রংপুর, ২৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
আরও পড়ুন
প্রথম জন্মদিনও উদযাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা: টস হয়নি, সরেনি কাভারও
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি